কালুখালীতে ভূমিসেবা মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৪:৫৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / 116
সারাদেশের ন্যায় রাজবাড়ীর কালুখালী উপজেলায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় কালুখালী উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন।
এর আগে ভূমিসেবা মেলা উপলক্ষে এক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী থানার নবাগত অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনোয়ারুল ইসলাম পাইলট, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাইমুর রহমানসহ অন্যান্যরা।
এছাড়া অনুষ্ঠানে বিএনপি নেতা কে এম আইনুল হাবিব, শাহজাহান আলী মাস্টার, শাহজালালসহ বিভিন্ন ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা ও সেবা গ্রহীতারা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, নাগরিকরা যেন সহজে ভূমিসেবা পায়, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, এখন থেকে সাধারণ মানুষ অনলাইনের মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন ভূমিসেবা গ্রহণ করতে পারবে।























