Dhaka ০৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ফের ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে তরবারি-হাসুয়াসহ গ্রেফতার ২ অনলাইনে স্ক্যামিং চক্রের ভয়ঙ্কর ফাঁদ, প্রতারণায় নিঃস্ব অনেকে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর স্ত্রীর মৃত্যুর পর হাসপাতাল থেকে পালানোর চেষ্টা, স্বামী গ্রেফতার জমি দখল করে নতুন মসজিদ নির্মাণের অভিযোগ, সংঘর্ষের আশঙ্কা নির্বাচনে অংশগ্রহণের অধিকার নেই আওয়ামী লীগের: প্রতিমন্ত্রী শাহে আলম তেলের বাজারে ফের অস্থিরতা, ব্রেন্টের দাম ১০৮ ডলার ছাড়াল ডিসেম্বরে আ. লীগকে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে: রাশেদ খান

কালুখালীর ভবানীপুরে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালুখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৫৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 134

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে মোঃ আলিফ নামের দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টার দিকে বাড়ির পাশে খেলাধুলার সময় পরিবারের অজান্তে পাশের পুকুরে পড়ে যায় শিশু আলিফ। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলিফ ভবানীপুর গ্রামের মোঃ রাজা মন্ডল-এর ছোট ছেলে। তিন ভাই-বোনের মধ্যে সে ছিল সবার ছোট।

পরে বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম বিরাজ করছে। এ ঘটনায় পুরো ভবানীপুর এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন।

স্থানীয়রা বলেন, ছোট শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন। বাড়ির পাশে খোলা পুকুর বা ডোবা শিশুদের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। তাই শিশুদের প্রতি সার্বক্ষণিক নজরদারি রাখা জরুরি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীর ভবানীপুরে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের সময় : ০৫:৫৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬