Dhaka ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ আটকে রাখা হবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 115

বাংলাদেশি কোনো জাহাজ হরমুজ প্রণালিতে আটকে থাকবে না বলে নিশ্চিত করেছে ইরান।

রোববার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিনি বলেন, বাংলাদেশি কোনো জাহাজ যদি আটকে থাকে, তাহলে তা ছেড়ে দেবে বলে আশ্বস্ত করেছে ইরান। এ সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ আয়োজন করায় পাকিস্তানকে সাধুবাদ জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, ইরান ও যুক্তরাষ্ট্র যদি আলোচনায় ঐকমত্যে না পৌঁছায়, তাহলে সব দেশ ক্ষতিগ্রস্ত হবে।

শামা ওবায়েদ বলেন, যুদ্ধাবস্থায় যেন জ্বালানি সংকট না হয়, সে চেষ্টা করে যাচ্ছে সরকার। মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও বাংলাদেশকে স্বস্তির জায়গায় রাখার চেষ্টা চলছে।

ভিন্ন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধাবস্থায় যারা বাংলাদেশে ফেরত আসতে চাচ্ছেন, তাদের আসতে সহযোগিতা করা হবে।

এ সময় ইসরায়েলি হামলায় পর্যুদস্ত লেবাননে বাংলাদেশি মিশনও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ আটকে রাখা হবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৯:৫২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬