Dhaka ০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 114

পবিত্র হজ পালনে হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসন্ন হজকে সামনে রেখে হজযাত্রীদের যেসব সমস্যার সম্মুখীন হতে হয়, সেগুলো চিহ্নিত করে সমাধানের বিষয়ে সভায় আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন, হজযাত্রীদের সেবায় নিয়োজিত সবাইকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে কোনো ধরনের দুর্ভোগ না হয়।

সভায় হজ ব্যবস্থাপনার উন্নয়ন, হাজীদের তথ্য অনলাইনে সংরক্ষণ, হজ এজেন্সিগুলোর কার্যক্রম মূল্যায়ন এবং অভিযোগ থাকা এজেন্সিগুলো চিহ্নিত করার বিষয়েও আলোচনা হয়। এছাড়া ভবিষ্যতে সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের মধ্য থেকে মোয়াল্লেম নিয়োগের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের সময় : ০৯:৪০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬