Dhaka ১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

রিয়ার অ্যাডমিরাল সোহায়েল কানাডায় নয়, জেলে আছেন: কারা অধিদপ্তর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / 88

চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েল কানাডার টরন্টোতে আছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে গুজব ও ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশ কারা অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, তিনি বর্তমানে কেরানীগঞ্জ কারাগারে আটক আছেন।

রোববার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কারা কর্তৃপক্ষ জানায়, রিয়ার অ্যাডমিরাল (অব.) সোহায়েল সম্পর্কে একটি মিথ্যা গুজব ছড়ানো হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। জনগণকে এসব বিভ্রান্তিকর তথ্য ও গুজবে বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়—রিয়ার অ্যাডমিরাল সোহায়েলকে টরন্টোর স্কারবরো এলাকায় দেখা গেছে।

২০২৩ সালের ২০ আগস্ট বনানী এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এর আগে ৭ আগস্ট চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে তাকে নৌবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিনের কমান্ডার হিসেবে বদলি করা হয়।

মোহাম্মদ সোহায়েল ২০২৩ সালের ১২ এপ্রিল চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তার আগে তিনি পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রিয়ার অ্যাডমিরাল সোহায়েল কানাডায় নয়, জেলে আছেন: কারা অধিদপ্তর

প্রকাশের সময় : ০৮:৪৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫