Dhaka ০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধাবোধ প্রশংসার দাবিদার : আইন উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:১২:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / 105

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যদের যেভাবে আনা হয়েছে, তা অত্যন্ত প্রশংসার দাবিদার।

বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল বলেন, ‘আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে এসেছেন, সেনা প্রশাসন ও সেনা প্রধান যেভাবে সহযোগিতা করেছেন, তা অত্যন্ত ইতিবাচক। তারা আইনের শাসনের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেছেন।’

সাব-জেলে রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। তারা যেভাবে উপযুক্ত মনে করবেন, সেই ব্যবস্থা নেবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধাবোধ প্রশংসার দাবিদার : আইন উপদেষ্টা

প্রকাশের সময় : ০৫:১২:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫