Dhaka ০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান কালুখালীর হাঁড়ীভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ দমন করা হবে: ডিবিপ্রধান ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি জাবিতে জঙ্গল থেকে ভোররাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক উন্নত জাতি গড়তে শিক্ষাব্যবস্থায় অবহেলা করা যাবে না: মঈন খান স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্টের রায় দেশকে অস্থির করার জন্য ‘পতিত দোসররা’ নানাভাবে কাজ করছে: রিজভী

আমাদের বড় বিজয় হয়েছে, বুধবার থেকে শ্রেণিকক্ষে ফিরছি : আজিজী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৫৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / 90

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী জানিয়েছেন, তাদের মূল দাবি পূরণ হওয়ায় আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। বুধবার থেকে শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে যাচ্ছেন।

আজিজী জানান, গত ৮ দিন শিক্ষকরা শ্রেণিকক্ষে যেতে পারেননি। “বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত শনিবার স্কুল খোলা রাখবো। যে আট দিন শ্রেণিকক্ষে যেতে পারিনি, সেই দিনগুলো পূরণ করা হবে।”

তিনি বলেন, “সরকার এবং আমাদের মধ্যে আলোচনা হয়েছে। কিছু ছাড় আমরা দিয়েছি, কিছু ছাড় সরকার দিয়েছে। আমাদের মূল দাবি প্রায় পূরণ হয়েছে। বাড়িভাড়া ১৫ শতাংশ করা হয়েছে।”

অন্তর্বর্তী সরকার বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ১৫ শতাংশ বাড়িভাড়া দুই ধাপে কার্যকর করবে। চলতি বছরের নভেম্বর থেকে ৭.৫ শতাংশ এবং ২০২৬ সালের জুলাই থেকে আরও ৭.৫ শতাংশ কার্যকর হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আমাদের বড় বিজয় হয়েছে, বুধবার থেকে শ্রেণিকক্ষে ফিরছি : আজিজী

প্রকাশের সময় : ০২:৫৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫