Dhaka ১২:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহত, ত্রিদেশীয় সিরিজে খেলবে না আফগানিস্তান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / 99

পাকিস্তানের বিমান হামলায় তিন আফগান ক্রিকেটার নিহত হয়েছেন। এ ঘটনায় পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছে আফগানিস্তান।

আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে ত্রিদেশীয় সিরিজটি হওয়ার কথা ছিল।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড সামাজিকমাধ্যম এক্সে জানিয়েছে, পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটার প্রাণ হারান। তারা শারানায় একটি ফ্রেন্ডলি ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন।

বোর্ড এক বিবৃতিতে বলেছে, “তাদের মৃত্যু আমাদের ক্রীড়া কমিউনিটির জন্য বিশাল ক্ষতি। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করছি।”

এ সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছিল আফগানিস্তান। তবে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ ও বিমান হামলার কারণে সেটি আর হচ্ছে না।

গত দুই সপ্তাহ ধরে পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। সীমান্তে সংঘর্ষ ও বিমান হামলায় ইতোমধ্যে কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

সূত্র: ইএসপিএন

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহত, ত্রিদেশীয় সিরিজে খেলবে না আফগানিস্তান

প্রকাশের সময় : ১০:২১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫