গুরুত্বপূর্ণ সংবাদ:
১৫ ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন : প্রেস সচিব
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৪:৩৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / 88
আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজনের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। কোনো ধরনের ষড়যন্ত্র বা প্রতিবন্ধকতা নির্বাচন পিছিয়ে দিতে পারবে না।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে প্রেস সচিবের ঘোষণায় স্পষ্ট করা হয়েছে যে, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন সম্পন্ন করা হবে।
Tag :





















