Dhaka ০১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

শুনানিতে বিএনপি-এনসিপি মারামারির ঘটনায় ইসির জিডি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / 239

ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানার শুনানিতে মারামারির ঘটনায় শেরবাংলা থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৬ আগস্ট) এ জিডি করা হয়। রোববার সীমানা নির্ধারণে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানিতে মারামারির ঘটনা ঘটে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘আমরা কারো নাম উল্লেখ করিনি, জিডি করা হয়েছে। শুনানিতে হাতাহাতি ঘটনা হয়েছে; আমরা পুলিশকে জানিয়েছি। কারো আবেদনের পরিপ্রেক্ষিতে নয় নিজ উদ্যোগে করেছি।’

তিনি বলেন, ‘শেরেবাংলা থানায় জিডি করা হয়েছে। পুলিশকে অবহিত করে রাখা হয়েছে। তদন্তের বিষয়টি পুলিশের ব্যাপার।’

জানা যায়, গত ২৪ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানা ওপর দাবি-আপত্তিতে শুনানি শুরু করে (ইসি)। শুনানির একপর্যায়ে দু’ পক্ষ উত্তেজিত হয়ে পড়ে এবং মারামারি শুরু করে। তারপর ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের জন্য শুনানি শেষ করেন এবং তাদের শুনারি কক্ষ ত্যাগ করার অনুরোধ জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শুনানিতে বিএনপি-এনসিপি মারামারির ঘটনায় ইসির জিডি

প্রকাশের সময় : ১১:৫২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫