Dhaka ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

বিমানের নতুন চেয়ারম্যান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / 252

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের (বিমান-১ শাখা) সিনিয়র সহকারী সচিব মাহফুজা জেরিন স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, গত বছরের ১৯ আগস্ট সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছিল সরকার। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন।

শেখ বশিরউদ্দীন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বছরের ১০ নভেম্বর তাকে এই দু’ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়। এরপর গত ১৫ এপ্রিল এই দু’ মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও দেয়া হয় তাকে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিমানের নতুন চেয়ারম্যান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

প্রকাশের সময় : ১১:০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫