শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

পুলিশের ঊর্ধ্বতন ৫২ কর্মকর্তার বদলি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / 232

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি), উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৫২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, চলতি দায়িত্বে থাকা ১২ জনকে অতিরিক্ত আইজিপি করা হয়েছে। সুপার নিউমারারি পদে পদোন্নতি পাওয়া ৬ জনকে নিয়মিত ডিআইজি পদে নিযুক্ত করা হয়েছে। ১২ জন ডিআইজির দপ্তর বদল করা হয়েছে। পুলিশ সুপার মর্যাদার ১৪ জনকে বদলি ও পদায়ন করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের বিস্তারিত তালিকা প্রজ্ঞাপনে প্রকাশ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পুলিশের ঊর্ধ্বতন ৫২ কর্মকর্তার বদলি

প্রকাশের সময় : ০৮:৫৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫