Dhaka ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী

একাত্তরের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা চালিয়ে যেতে একমত বাংলাদেশ-পাকিস্তান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:১০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • / 261

একাত্তরের অমীমাংসিত বিষয়গুলো সমাধানে বাংলাদেশ ও পাকিস্তান আলোচনা চালিয়ে যেতে একমত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

রবিবার (২৪ আগস্ট) ঢাকায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার–এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

এর আগে ইসহাক দার বলেন, ১৯৭৪ সালে বিষয়টির নিষ্পত্তি হয়েছিল এবং সেটি দুই দেশের জন্য ঐতিহাসিক দলিল। পরবর্তীতে জেনারেল পারভেজ মোশাররফও বাংলাদেশ সফরে এসে প্রকাশ্যে এ বিষয়ে সমাধান দিয়েছেন। তার দাবি, বিষয়টি দুইবার নিষ্পত্তি হয়েছে—১৯৭৪ সালে এবং ২০০০ সালের শুরুর দিকে।

তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “অবশ্যই একমত না।” তিনি জানান, ১৯৭১ সালের অমীমাংসিত বিষয়গুলো বৈঠকে তোলা হয়েছে এবং এগুলো নিয়ে ভবিষ্যতেও আলোচনা চলবে।

তিনি আরও বলেন, “৫৪ বছরের সমস্যার সমাধান একদিনের বৈঠকে সম্ভব নয়। তবে উভয় পক্ষ একমত হয়েছে যে দ্বিপাক্ষিক সম্পর্ক যেন মসৃণভাবে এগোয়, সেজন্য এসব বিষয় আলোচনার মাধ্যমে সমাধানের দিকে যেতে হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

একাত্তরের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা চালিয়ে যেতে একমত বাংলাদেশ-পাকিস্তান

প্রকাশের সময় : ০৪:১০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫