Dhaka ০৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

সারজিস-হাসনাত-জারাসহ এনসিপির কেন্দ্রীয় ছয় নেতা কক্সবাজারে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৪২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / 296

জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তির দিনে পূর্বঘোষণা ছাড়াই রহস্যজনকভাবে কক্সবাজারে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় ছয় নেতা।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নং-বিজি-৪৩৩ যোগে তারা কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

তারা হলেন, এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ ও সদস্য আয়শা খানম। নিজেদের আড়াল করতে তারা সবাই মুখে মাস্ক পরে বিমানবন্দর থেকে বেরিয়ে যান বলে বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে।

নির্ধারিত কোনো গাড়ির পরিবর্তে বিমানবন্দর পার্কিং এলাকা থেকে একটি নোয়াহ মাইক্রো ভাড়া করে এনসিপির এ ছয় নেতা মেরিন ড্রাইভ দিয়ে ইনানীর হোটেল সি পার্ল অ্যান্ড স্পাতে ওঠেন বলে জানান ভাড়ায় যাওয়া সেই নোয়াহ গাড়িচালক।

বিমানবন্দর এলাকার গাড়িচালক বলেন, ছয়জনের টিম মুখে মাস্ক পরে বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়ি পার্কিং এলাকায় আসেন। তারা ভাড়া যাবো কি না না জানতে চেয়ে গাড়িতে ওঠে ইনানীর সি পার্ল হোটেলে যান। আমি তাদের সি পার্লে নামিয়ে দিয়ে চলে এসেছি।

তবে ঢাকায় জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তির দিনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিবর্তে কেন তারা কক্সবাজার এসেছেন তার কোনো সঠিক বিবরণ মিলছে না। কিন্তু গুজব রয়েছে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে তারা অনির্ধারিত শিডিউলে কক্সবাজার এসেছেন।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার পাওয়ার পর উৎসুক জনতা ইনানীর সি পার্ল হোটেলের বাইরে ভিড় জমান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সারজিস-হাসনাত-জারাসহ এনসিপির কেন্দ্রীয় ছয় নেতা কক্সবাজারে

প্রকাশের সময় : ০৭:৪২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫