Dhaka ১১:২১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

নিরাপত্তায় নিয়ে প্রস্তুতির অভাব নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৩১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • / 98

ঈদুল আজহাকে সামনে রেখে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, আমাদের প্রস্তুতির কোনো অভাব নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন।

শুক্রবার (৬ জুন) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ঈদের ছুটিতে রাজধানীসহ দেশের সব অঞ্চলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিবছরের মতো এবারও সুন্দরভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। যারা জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন, তাদের জায়নামাজ আনতে হবে না।

তিনি আরও বলেন, আল্লাহর কাছে দোয়া করি যেন ঈদের দিন বৃষ্টি না হয়। তবে বৃষ্টি হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের সময়ে চুরি, ছিনতাইয়ের মতো অপরাধ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকায় রাজধানীতে ৫০০টি পেট্রোল টিম মোতায়েন করা হয়েছে। এসব টিম অলিগলি পর্যন্ত নজরদারি চালাবে। সাংবাদিকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, আপনাদের সহযোগিতা চাই। কোনো তথ্য থাকলে তা দ্রুত থানায় জানান। আমরা চাই, এমন কোনো ঘটনাও যেন না ঘটে যা সাধারণত ছোট মনে হয়।

সম্প্রতি থানায় মামলা গ্রহণে অনীহার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, যদি কোনো ঘটনায় মামলা না নেওয়া হয়, তাহলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে সিলেট বিভাগে অনলাইন জিডি চালু করা হয়েছে। ভবিষ্যতে অনলাইনেই যেন জিডি ও মামলা করা যায়, সে ব্যবস্থাও করা হচ্ছে।

মহাখালীতে সাংবাদিক হয়রানির ঘটনায় এক সাংবাদিকের ওপর হামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘটনাটি তদন্তাধীন। সাংবাদিকদের ওপর হামলা কখনোই কাম্য নয়। আপনারা সত্য তুলে ধরবেন। তবে ভুয়া সংবাদের সুযোগ পাশ্ববর্তী দেশগুলোও নেয়, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

অপরাধী গ্রেপ্তারের পর তাদের পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা পুলিশের বিষয় না, এটা আদালতের বিষয়। কেউ যদি আবারও অপরাধে জড়ায়, তাহলে তাকেও আইনের আওতায় আনা হবে—সে পুঁটি মাছ হোক বা রুই-কাতলা। আইন সবার জন্য সমান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিরাপত্তায় নিয়ে প্রস্তুতির অভাব নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময় : ০৩:৩১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫