Dhaka ০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত

ঈদে কারাবন্দিদের জন্য বিশেষ আয়োজন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • / 81

কোরবানির ঈদ উপলক্ষে কারাবন্দিদের জন্য ৩ দিনের বিশেষ খাবার ও বিনোদনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির।

বৃহস্পতিবার (৫ জুন) গণমাধ্যমকে তিনি এ আয়োজনের কথা জানান।

ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক বলেন, ঈদের আগের দিন কারা এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, দুস্থ বন্দিদের মাঝে নতুন বস্ত্র বিতরণ, বন্দিদের অংশগ্রহণে ফুটবল প্রতিযোগিতা, কিরাত, আজান, সিরাত, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এছাড়া ঈদের দিন আরপি গেটে বন্দিদের আত্মীয়-স্বজনদের মাঝে উপহার ও সুভিনিয়র বিতরণ, বন্দিদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন ও বন্দিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, ঈদের পরের দিন আত্মীয়-স্বজনদের পক্ষ থেকে বন্দিদের জন্য বাইরের রান্না করা খাবার গ্রহণ ও বিতরণ করা হবে। আর ঈদের তৃতীয় দিন কর্মকর্তা-কর্মচারী ও সাধারণের অংশগ্রহণে প্রিজন ম্যারাথন-২০২৫ আয়োজন ও পুরস্কার বিতরণ, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে রয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ ঢাকা বিভাগের মোট ১৭টি কারাগার। আওতাভুক্ত কারাগারগুলোর মধ্যে রয়েছে: ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুরস্থ চারটি কেন্দ্রীয় কারাগার, মুন্সীগঞ্জ, গাজীপুর, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মাদারীপুর ও নারায়ণগঞ্জ জেলা কারাগার।

এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের জেলার এ কে এ এম মাসুদ বলেন, কেরানীগঞ্জের বন্দিরা ঈদের দিন শুরুতেই নাশতায় পাবেন পায়েস-মুড়ি। দুপুরে মুরগির রোস্ট, গরু ও খাসি। এ ছাড়া কোমল পানীয়, সালাত, পান-সুপারি ও মিষ্টান্ন। রাতে ভাত, মাছ ও আলুর দম। এ ছাড়া ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭, ৮ ও ১০টায়। একটি বন্দিদের নিয়ে দুটি স্টাফদের।

পাশাপাশি কারা অধিদফতর থেকে জানা যায়, দেশের সব কারাগারেই বন্দিরা ঈদের আনন্দে মেতে থাকবেন, খাবেন ঈদের বিশেষ খাবার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঈদে কারাবন্দিদের জন্য বিশেষ আয়োজন

প্রকাশের সময় : ০৯:০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫