Dhaka ০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

বিচারপতি মানিক আর নেই

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 135

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি অ্যাডভোকেট শামছুল হুদা মানিক বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। রবিবার (২৫ মে) রাত সাড়ে ১০টায় ঢাকার সেগুনবাগিচায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শামছুল হুদা মানিক গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সোমবার (২৬ মে) বাদ জোহর গোপালগঞ্জ কোর্ট মসজিদ চত্বরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ আসর টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

তার মৃত্যুতে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতি গভীর শোক প্রকাশ করেছে। সমিতির সভাপতি অ্যাডভোকেট এমএম নাসির আহমেদ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম জুলকদর রহমান শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিচারপতি মানিক আর নেই

প্রকাশের সময় : ০৯:২৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫