গুরুত্বপূর্ণ সংবাদ:
ইশরাকের মেয়র পদ নিয়ে রিটের আদেশ কাল
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০১:৫৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / 133
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। তাবে আজ আদেশ দেননি আদালত। আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করা হয়েছে।
বুধবার (২১ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
এর আগে এ রিটের ওপর মঙ্গলবার (২০) দুপুর ১টায় শুনানি শুরু হয়। চলে প্রায় ২টা পর্যন্ত। এরপর আদালতে বিকেল ৪টা ১০ মিনিট থেকে প্রায় সোয়া ৫টা পর্যন্ত শুনানি চলে। তারপর আদেশের জন্য বুধবার সাড়ে ১২টার সময় নির্ধারণ করা হয়।
Tag :





















