গুরুত্বপূর্ণ সংবাদ:
কক্সবাজার থেকে উড্ডয়নের সময় খুলে পড়ে গেল বিমানের চাকা, অতঃপর…
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৩:৩৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / 124
কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে গেছে। বিমানটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিল বলে জানা গেছে। তবে পরে বিমানটি ঢাকার শাহাজালার আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর।
তিনি বলেন, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। দুপুর ২টা ১৭ মিনিটে শাহজালাল বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করেছে। যাত্রীরা সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন।
এর আগে শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি।
Tag :




















