Dhaka ০২:০১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ মহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যা: আন্তজেলা ডাকাতির প্রধান সন্দেহভাজন গ্রেফতার

শিক্ষার্থীদের তিন দাবি: যমুনার বার্তার অপেক্ষায় জবি প্রশাসন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 100

তিন দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলায় আহত হয়েছেন অর্ধশতাধিক শিক্ষার্থী। হামলায় বিচারের দাবিসহ এ ঘটনা কেন্দ্র করে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অপেক্ষা করছেন।

সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বসার ছাউনিতে তারা সংঘর্ষের ঘটনা নিয়ে পুলিশের সঙ্গেও বৈঠক করছেন। সাড়ে ৪টার দিকে সেখানে উপস্থিত হন প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমেদ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন, আমরা এখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, প্রক্টর রয়েছি। কিছুক্ষণের মধ্যে উপদেষ্টার বাসভবন থেকে আশা করি একটা বার্তা পাবো। এরপর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক নাসির আহমেদ বলেন, উপদেষ্টার বাসভবনে আমাদের উপাচার্য রয়েছেন। সেখানে উপদেষ্টা মাহফুজ রয়েছেন। তার সঙ্গে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত।

এর আগে ‘মার্চ টু যমুনার’ কর্মসূচি ঘিরে ছাত্রদের এই আন্দোলনে দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে প্রেস ক্লাব, মৎস্য ভবন, রমনা পার্কের আশপাশের এলাকা। তবে হঠাৎ পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হলে পাল্টে যায় প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র চারদিকের দৃশ্য। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এই এলাকায়। বিকেল ৪টার দিকেও একই অবস্থা দেখা গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিক্ষার্থীদের তিন দাবি: যমুনার বার্তার অপেক্ষায় জবি প্রশাসন

প্রকাশের সময় : ০৮:৩২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫