Dhaka ০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

আজ সরস্বতী পূজা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 244

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ সোমবার (৩ ফেব্রুয়ারি)। বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম ধর্মীয় উৎসব এটি।

সনাতন ধর্ম বিশ্বাসে সরস্বতী বিদ্যা, বাণী আর সুরের অধিষ্ঠাত্রী দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুভ্র রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন জগতে। আজ প্রত্যুষে দেবীকে দুধ, মধু, দই, ঘি, কপূর, চন্দন দিয়ে গোসল করান অগণিত ভক্ত।

হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সারা দেশের মন্দির, মণ্ডপ ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা।

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আজ শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। প্রতি বছরের মতো এ বছরও বিদ্যার দেবীকে বরণ করতে একাধিক মণ্ডব সাজানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে।

এদিকে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, এ বছরের পঞ্চমী তিথি রোববার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয়েছে। তাই রামকৃষ্ণ মিশন মঠসহ কোথাও কোথাও সরস্বতী পূজা রোববারই উদ্‌যাপন হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আজ সরস্বতী পূজা

প্রকাশের সময় : ১২:১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫