Dhaka ০৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে যশোরবাসী মন্ত্রী-এমপিদের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়ে বিরোধীদলের আগাম সমালোচনা বিভ্রান্তিকর: রিজভী জামায়াত-আওয়ামী লীগের ‘পুরোনো প্রেম’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের মাজবাড়ীর বাগগাড়ীতে চেয়ারম্যান প্রার্থী বাবু মোল্লার উঠান বৈঠক বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী কালুখালীতে এনসিপির ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ নাটকের আলোয় রাজবাড়ী, শুরু হলো ‘নন্দনপার্বণ’

ঝোপের ভেতর নারীর পোড়া লাশ, পাশে পড়ে আছে ওড়না-জুতা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / 367

চট্টগ্রামে পুড়ে অঙ্গার হওয়া এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেলে জেলার হাটহাজারী থানার ফতেয়াবাদ বালুরটাল এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বালুরটাল এলাকার ঝোপের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা লাশের পরিচয় জানা যায়নি, তা বের করার চেষ্টা চলছে। নিখোঁজ ডায়েরিগুলোরও খোঁজ নেওয়া হচ্ছে।

অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, আলামত দেখে বোঝা যাচ্ছে, এটি একটি নারীর মরদেহ। পাশে ওড়না ও জুতা পড়ে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জীবন্ত অবস্থায় হাত-পা বেঁধে গায়ে আগুন দিয়ে ওই নারীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝোপের ভেতর নারীর পোড়া লাশ, পাশে পড়ে আছে ওড়না-জুতা

প্রকাশের সময় : ১১:৩৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫