Dhaka ০২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সার ডিলার নিয়োগের তারিখ এখনো নির্ধারণ হয়নি : কৃষি মন্ত্রণালয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি, রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ সাপাহারে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিষয়ক সচেতনতামূলক সভা কালীগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় স্বামীর আত্মসমর্পণ অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে : মাহদী আমিন প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন

চাঁদাবাজির অভিযোগ; এনায়েত উল্লাহর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / 120

চাঁদাবাজির অভিযোগে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।

রাজধানীর আশেপাশে বিভিন্ন রুটে চলাচলকারী ১৫ হাজার বাস থেকে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ দৈনিক এক কোটি ৬৫ লাখ টাকা চাঁদা আদায় করেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া বেনামে শত শত কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অনুসন্ধানের অংশ হিসেবে এনায়েত ও তার পরিবারের ব্যক্তিগত যানবাহনের তথ্য চেয়ে বিআরটিএ বরাবর নোটিশ দিয়েছে দুদক। গত বছরের ২৯ জানুয়ারি বিআরটিএ-তে নোটিশটি পাঠান দুদক উপ-পরিচালক নুরুল হুদা।

এ বিষয়ে খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে বলেন, আমার বিরুদ্ধে দুদকে যেসব অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। যারা এসব অভিযোগ করেছে, তারা ঢাকা সড়ক পরিবহন সমিতি থেকে বহিষ্কৃত ব্যক্তি। তবে যেকোনো দুর্নীতির অনুসন্ধান করা দুদকের দায়িত্ব। এ বিষয়ে আমার কোনও মন্তব্য নেই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চাঁদাবাজির অভিযোগ; এনায়েত উল্লাহর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত

প্রকাশের সময় : ০২:০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫