শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আবার মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বে রোহিত শর্মা মৃত্যুর আগপর্যন্ত যে যার মতো অস্বীকার করে যাবে: অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে বেন স্টোকস জীবন বাঁচাতে সমন্বিত অগ্নিনিরাপত্তার বিকল্প নেই: রাজউক চেয়ারম্যান বুমরাহর বোলিংয়ে সেই চেনা ধার দেখা যায়নি: গাভাস্কার ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি, সবার কাছে দোয়া চাইলেন নাহিদ রানা বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পৌঁছালেন ১০৩ বাংলাদেশি ব্রাজিলে ২৩ বছর বয়সী তরুণীর সঙ্গে নয়্যার, স্ত্রীর রহস্যময় পোস্ট ৩৩টি আলাদা ভেন্যুতে টেস্ট, শচীনকে ছাড়িয়ে গেলেন জয়সওয়াল জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশনা চ্যাটবট কেন সব সময় ‘হ্যাঁ’ বলে—তোষামোদের ফাঁদ?

৪৩ বিসিএসের ২৬৭ জনকে সহকারী কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৩৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • / 181

৪৩তম বিসিএসের ২৬৭ জনকে প্রশাসন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সহকারী কমিশনার হিসেবে তাদের বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি শুক্রবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

উপ-সচিব শহিদুল ইসলামের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২৫ জানুয়ারির পত্রের সুপারিশের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার ৩০ ডিসেম্বর, ২০২৪ তারিখের প্রজ্ঞাপনমূলে ২৬৭ জন কর্মকর্তাকে বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত এসব সহকারী কমিশনারদের চাকরি শিক্ষানবিশ সহকারী কমিশনার হিসেবে যথোপযুক্ত পদে পদায়নের জন্য নামের পাশে বর্ণিত বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে।

এছাড়াও প্রজ্ঞাপনে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তাদের ১৫ জানুয়ারির মধ্যে নামের পাশে বর্ণিত বিভাগের বিভাগীয় কমিশনারের কাছে যোগদানের নির্দেশ দেয়ার পাশাপাশি তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৪৩ বিসিএসের ২৬৭ জনকে সহকারী কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

প্রকাশের সময় : ০৪:৩৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫