Dhaka ০৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

তৃতীয়বারের মতো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মাদুরো

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • / 173

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন নিকোলাস মাদুরো। টানা ছয় মাস ধরে নির্বাচনী বিবাদ, প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার জন্য আন্তর্জাতিক আহ্বান এবং তাকে আটক করতে যুক্তরাষ্ট্রের পুরস্কার বৃদ্ধি সত্ত্বেও শুক্রবার শপথ নেন তিনি।

তার শপথ গ্রহণের আগে দেশব্যাপী এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রতিবাদ দেখা গেছে। বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো গত বৃহস্পতিবার কারাকাসে আত্মগোপন থেকে বের হয়ে এক বিক্ষোভের নেতৃত্ব দেন।

বিক্ষোভ শেষে তাকে সাময়িকভাবে আটক করা হয়। পরে অবশ্য তাকে ছেড়েও দেওয়া হয়।
মাদুরোর প্রায় ১২ বছরের শাসনামলকে দেশটির গভীর অর্থনৈতিক ও সামাজিক সংকটের কাল হিসেবে ধরা হয়। ২০১৩ সাল থেকে নিকোলাস মাদুরো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট।

গত বছরের জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনে দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ এবং শীর্ষ আদালত তাকে বিজয়ী ঘোষণা করে। যদিও তার বিজয় নিশ্চিত করে ভোটের পুঙ্খানুপুঙ্খ ফল কখনোই প্রকাশ করা হয়নি।

ভেনিজুয়েলার বিরোধীরা বলেছেন, ব্যালট বাক্সের ভোটের হিসাবে দেখা গেছে, নির্বাচনে ভূমিধস জয় লাভ করেছেন মাদুরোর বিরোধী প্রার্থী অ্যাডমান্ডো গঞ্জালেস। যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ তাকে নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।

আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকরা বলেছেন, এই নির্বাচন গণতান্ত্রিক ছিল না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তৃতীয়বারের মতো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মাদুরো

প্রকাশের সময় : ১১:১৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫