শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ জমি নিয়ে বিরোধে দাফন হচ্ছে না বাবার মরদেহ, ১৩ ঘণ্টা ধরে পড়ে আছে বাড়িতে নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, মাসে সাশ্রয় ২০ হাজার টাকা নওগাঁয় উচ্চ শব্দে মোটরসাইকেল চালানোয় ৩০ হাজার টাকা জরিমানা

কী কারণে আত্মহত্যা করেছেন ওসি আল-আমিন? জানাল পুলিশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • / 222

শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে জেলা পুলিশ। তার পরিবারের বরাতে এ তথ্য জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফউজ্জামান।

এদিকে ঢাকা থেকে আসা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির ফরেনসিক টিম সুরতহাল প্রতিবেদন তৈরির পর বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে ওসি আল–আমিনের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মৃত ওসি আল-আমিনের বাড়ি বরিশাল জেলার মুলাদি থানায়।

তার পরিবারের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফউজ্জামান জানান, গত দুই বছর ধরে বিষণ্নতায় (ডিপ্রেশন) ভুগছিলেন ওসি আল-আমিন।
পুলিশ ও নিহত ওসির পরিবার সূত্রে জানা যায়, গেল বছরের ১৪ সেপ্টেম্বর জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দেন আল-আমিন। প্রায় চার মাস ভালোভাবে দায়িত্ব পালন করেছেন তিনি। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে থানার ডিউটিরত পুলিশ সদস্যরা দেখতে পান ওসির শয়ন কক্ষের জানালার সঙ্গে তার মরদেহ ঝুলছে।

পরে জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা। বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে সিআইডি ফরেনসিক টিম এসে মরদেহর সুরতহালের কার্যক্রম শুরু করে।

এর আগে, শরীয়তপুর পুলিশ লাইনস হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মনিরুল ইসলাম বলেন, আমি মরদেহটি জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেছি। প্রাথমিকভাবে ধারণা করছি এটি আত্মহত্যা।

তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলতে পারব বিস্তারিত।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কী কারণে আত্মহত্যা করেছেন ওসি আল-আমিন? জানাল পুলিশ

প্রকাশের সময় : ১২:৫৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫