বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

সাদপন্থীদের নিষিদ্ধ করার দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৩৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / 170

 সাদপন্থীদের নিষিদ্ধ করার দাবিতে রাজবাড়ীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘রাজবাড়ী জেলার উলামা মাশায়েখ ও তৌহিদি জনতা’র ব্যানারে বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী শহরের ভাজনচালা হাফিজিয়া মাদ্রাসা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। একই সাথে রাজবাড়ীর মার্কাজ মসজিদসহ সকল স্থানে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধ ও ইজতেমায় হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজবাড়ী জেলা ইমাম কমিটির সভাপতি ও রাজবাড়ী জেলা কওমী মাদরাসা উলামা পরিষদের সেক্রেটারী হাফেজ মাওলানা ইলিয়াছ মোল্লা।

এসময় তিনি বলেন, তাবলীগের মুরব্বীদের মধ্যে একজন ভারতের সাদ সাহেবের কোরআন হাদীসের অপব্যাখ্যা ও কিছু অপব্যাখ্যা ও বিভ্রান্তিকর মত প্রকাশের কারণে উলামায়ে কেরাম ও তাবলীগ সাথীদের মত পার্থক্য ও বিভেদ সৃষ্টি হয়। রাজবাড়ীতে দুই পারসেন্ট সাদপন্থীর কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে পড়েছেন। তারা ধৈর্য্য ও সহনশীলতার পরিচয় দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মাওলানা মোবারক হোসেন, মাওলানা মুফতি আব্দুল গাফফার, মাওলানা ইমদাদুল্লাহ, মাওলানা আলাউদ্দিন, মাওলানা মুফতি আব্দুল্লাহ মুসা, মাওলানা রফিকুল ইসলাম, মো. লুৎফর রহমান মামুন, মো. মুশফিকুর রহমান, ডা. আব্দুস সালাম প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাদপন্থীদের নিষিদ্ধ করার দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ০৬:৩৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫