রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
১৮ দিনের অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার কোচ সিমন্সের ভবিষ্যৎ নিয়ে তামিমের ইঙ্গিত কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতা ও কর্মচারী আহত তুরস্কে হামজাদের দুটি প্রীতি ম্যাচের আমন্ত্রণ কিরগিজস্তানের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড বই মুদ্রণ বন্ধ থাকবে: এনসিটিবি সত্যিই কি ৫০০ কোটি টাকার মালিক অনুপম ‘বাংলাদেশকে জবাব দিতে মুখিয়ে আছে আমাদের বোলাররা’ রিয়ালের তরুণ প্রতিভাকে দলে টানতে চায় আর্জেন্টিনা, চিন্তায় স্পেন ‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউটর

সাকিবকে ফেরাতে আরেকবার চেষ্টা করবেন বিসিবি সভাপতি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • / 154

সাকিব আল হাসান

ক্যারিয়ারের শেষ টেস্ট দেশের মাটিতে খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তবে সেই চাওয়া পূর্ণ হয়নি। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরেও তার খেলা হয়নি। চলমান বিপিএলেও খেলা হচ্ছে না বাংলাদেশি অলরাউন্ডারের।

সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তাই অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমন অনিশ্চয়তার মধ্যে তাই চ্যাম্পিয়নস ট্রফিতে তাকে পাওয়া যাবে কিনা সেই প্রশ্নও উঠেছে। তবে তাকে পাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আরেকবার কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।

বিপিএলের ম্যাচ দেখতে এসে মিরপুরে সাংবাদিকদের ফারুক বলেছেন, ‘আমি আমার জায়গা থেকে সাকিবকে ফেরাতে আরেকবার চেষ্টা করব। কিন্তু আপনারা জানেন, পুরো বিষয়টা সরকারের ওপর নির্ভরশীল।’
চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলার প্রসঙ্গে ফারুক বলেছেন, চ্যাম্পিয়নস ট্রফি দেশের বাইরে। এখন বিপিএলের মধ্যে নির্বাচকদের সঙ্গে এ বিষয়ে (সাকিবের থাকা বা না থাকা) আলোচনায় বসব।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাকিবকে ফেরাতে আরেকবার চেষ্টা করবেন বিসিবি সভাপতি

প্রকাশের সময় : ১০:৫৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫