Dhaka ০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতকে তলব অনেক দলের তো ব্যাংকও আছে, তাই ঋণখেলাপি হওয়ার সুযোগ নাই: অর্থমন্ত্রী নওগাঁয় স্বামীর প্রতারণা ও নির্যাতনের অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন, বিচার দাবি ৭২ কোটি ৫৩ লাখ টাকায় কেনা হচ্ছে ৯ হাজার টন মসুর ডাল কালুখালীতে উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত রাত ৯টার মধ্যে পাঁচ বিভাগে কালবৈশাখীর শঙ্কা ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে হরমুজের নাম ‌‘ট্রাম্প প্রণালি’ দেওয়া মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প

টঙ্গীর ইজতেমা ময়দান এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৩৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • / 145

গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামাতের যোবায়েরপন্থি ও সাদপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিশ্ব ইজতেমা ময়দান এবং এর আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিষয়টি বলবৎ থাকবে বলেও জানানো হয়েছে।

বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে বুধবার দুপুর ২টা থেকে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ-পশ্চিম এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হলো।

এদিকে, টঙ্গীর ইজতেমা ময়দানের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কাকরাইল মসজিদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করেছেন পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা।

প্রসঙ্গত, গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে গতকাল মঙ্গলবার মাঝরাতে মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের সংঘর্ষে তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হন উভয় পক্ষের শতাধিক মুসল্লি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টঙ্গীর ইজতেমা ময়দান এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশের সময় : ০৩:৩৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪