Dhaka ০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে— প্রত্যাশা মির্জা ফখরুলের মুগ্ধসহ ১১ হত্যা: ২৬ আসামির চার্জ গঠন হবে কি না, সিদ্ধান্ত আজ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল কি ভোট দেবেন? ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের নিজ জেলা চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা সোনার গহনার দাম ভরিতে বাড়ল ৩ হাজার ৮৪৯ টাকা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে আজ রাষ্ট্রপতি নির্বাচন

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৪৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • / 107

সাভারের সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থবোধ করায় বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার দলের স্থায়ী কমিটির সদস্য বিশেষজ্ঞ চিকিসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিএমএইচে ঘণ্টাদুয়েক থাকার পর দুপুরে ২টায় মির্জা ফখরুল বাসায় ফিরেছেন।আলহামদুলিল্লাহ, মহাসচিব সুস্থ আছেন, ভালো আছেন। এখন তিনি বিশ্রামে আছেন।

“সাভার সিএমএইচে উনার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। রিপোর্টগুলো ফলাফল ভালো। সিএমএইচের চিকিৎসকরা রিপোর্ট পর্যালোচনা করে বিএনপি মহাসচিবকে বাসায় যাওয়ার ছাড়পত্র দেন।”

সকালে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে সেখানেই বসে পড়েন ফখরুল। পরে এক পর্যায়ে মাটিতে শুয়েও পড়েন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০৩:৪৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪