বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি

নানা আয়োজনে দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • / 160

 রাজবাড়ীতে নানা আয়োজনে সোমবার আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটির যৌথ উদ্যোগে পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত¡রে পতাকা উত্তোলন ও দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক রুবায়েত মো. ফেরদৌস, সনাক সভাপতি প্রফেসর মো. নুরুজ্জামান, দুদক ফরিদপুর জেলা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজ, দুপ্রক রাজবাড়ী কমিটির সহ সভাপতি আজিজা খানম। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুপ্রক রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ সিদ্দিকুর রহমান।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা সকলে নিজ নিজ অবস্থানে সঠিক কাজ করতে পারলেই দুর্নীতি প্রতিরোধ সম্ভব। দুর্নীতি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নানা আয়োজনে দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

প্রকাশের সময় : ০৬:৪১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪