Dhaka ১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • / 178

রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মূলঘর ইউপি চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। বুধবার রাতে সদর উপজেলার মূলঘর ইউনিয়নের বাঘিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই গ্রামের বাসিন্দা।

রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, চলতি বছরের ১৮ জুলাই তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী শহরে মিছিল বের করে। মিছিলটি শহরের বড়পুল এলাকায় পৌঁছালে হামলা করে দুর্বৃত্তরা। হামলায় বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাজীব মোল্লা বাদী হয়ে ৩০ আগস্ট তারিখে ১৭০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিনশ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। ওই মামলায় মো. ওয়াহিদুজ্জামান এজাহারভুক্ত ১৩৩ নং আসামি।

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, এজাহারভুক্ত আসামি হিসেবে মো. ওয়াহিদ্জ্জুামানকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৬:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪