শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির কনটেন্ট নির্মাতাদের জন্য বিও ব্র্যান্ডর তারহীন মাইক্রোফোন নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি ‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে টিভি ধারাভাষ্য থেকে বাদ ওয়ার্নার-খাজা

এক কাতলা মাছ বিক্রি অর্ধলক্ষ টাকায়

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
  • / 289

জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে মো. মনির হোসেনের জালে ধরা পড়া একটি কাতলা মাছ অর্ধ লক্ষ টাকায় বিক্রি হয়েছে। কাতলা মাছটি ওজন ছিল ২৬ কেজি। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট এলাকায় কাতলা মাছটি ধরা পড়ে।

জানা গেছে, পদ্মায় মাছ শিকারী মনির হোসেন প্রতিদিনের মত বৃহস্পতিবার সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় সহকর্মীদের নিয়ে জাল ফেলেন। সকাল থেকে তেমন কোন মাছ শিকার করতে না পারলেও দুপুরের দিকে তার জালে বড় আকারের একটি মাছ আটকা পরে। সহকর্মীদের নিয়ে দীর্ঘক্ষন চেষ্টা করে তিনি কাতলা মাছটি নৌকায় তুলতে সক্ষম হন। পরে কাতলা মাছটি বিক্রির জন্য দুপুরে দৌলতদিয়া ঘাটে নিয়ে আসেন। এসময় বড় আকারের কাতলা মাছটি এক নজর দেখতে উৎসুক মানুষ ভীড় করে। সেখানে মাছটি উন্মুক্ত নিলামে উঠলে স্থানীয় মাছ ব্যবসায়ি শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখ ১ হাজার ৯০০শ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৪০০ টাকা দিয়ে ক্রয় করেন।

মাছ ব্যবসায়ি শাহজাহান শেখ জানান, পদ্মায় পানি কমতে শুরু করাই এখন বড় বড় মাছ ধরা পড়ছে। পদ্মার কাতলের অনেক চাহিদা। তাই মনির হালদারে কাছ থেকে ২৬ কেজি ওজনের কাতল মাছটি কিনেছেন। এরপর তিনি দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে ঢাকার এক ব্যাক্তির কাছে ২ হাজার টাকা কেজি দরে মোট ৫২ হাজার টাকায় বিক্রি করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এক কাতলা মাছ বিক্রি অর্ধলক্ষ টাকায়

প্রকাশের সময় : ০৭:২৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১