শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির কনটেন্ট নির্মাতাদের জন্য বিও ব্র্যান্ডর তারহীন মাইক্রোফোন নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি ‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে টিভি ধারাভাষ্য থেকে বাদ ওয়ার্নার-খাজা

প্রবীণ টীকা গ্রহীতাদের সহায়তায় কয়েক উদ্যমী তরুণ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
  • / 291

জনতার আদালত অনলাইন ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে সারাদেশের ন‍্যায় রাজবাড়ীতেও চলছে করোনা সংক্রমণরোধে গনটিকা কার্যক্রম। এসব টিকা নিতে আসা মানুষের কষ্ট লাগবে কাজ করছে কিছু সমাজ সচেতন উদ্যোমী তরুণ। আগত টিকাদান নিতে আসা সিনিয়র সিটিজেন দের পানি এবং খাবার দিয়ে সহায়তায় করছে তারা। সরেজমিন সদর উপজেলার আহলাদিপুর ইউনিয়নে গিয়ে দেখা যায়, টিকা গ্রহিতাদের দীর্ঘ লাইন।ওই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে টিকা নিতে এসেছে বিভিন্ন বয়সের মানুষেরা। প্রচন্ড গরমে অনেক বয়স্করা ক্লান্ত হয়ে পরছে। সেসব মানুষের মাঝে শুকনা খাবার ও পানি বিতরণ করছে সমমনা কয়েকজন বন্ধু। টিকা নিতে আসা ষাট বছরের বৃদ্ধা আকলিমা জানান,অনেকক্ষণ দাড়িয়ে আছি পানি পিপাসা লেখে ছিলো। কিন্তু লাইন ছেড়ে পানি পান করতে যেতে পারছিলাম না। কারণ লাইন ছেড়ে দিলে আবার পিছিয়ে পরতে হবে। এমন সময় কয়েক জন কিছু শুকনা খাবার ও পানি দিয়ে গলো। পানিটা পেয়ে খুবই ভাল লাগছে। আমির আলী শেখ নামে আরেক জন জানায়, আমি হার্টের রোগী। করোনার টিকা নিতে আসছি। টিকা নেওয়ার সময় খুব ভয় পাচ্ছিলাম। গা ঘামছিলো সাথে ভয়ে গলা শুকিয়ে আসছিলো। টিকা নেওয়া শেষে কয়েকজন বাবারা কিছু খাবার ও পানি দিয়ে গেলো। হাতে পানিটা পেয়েই তৃষ্ণা মেটালাম। এসময় উদ্যোগী তরুণ সমাজ কর্মী সৈয়দ মাহমুদ তাশফিন সালেহীন পাপুনের সাথে কথা বললে জানায়, টীকা নিতে আসা গ্রামের এই মানুষগুলো গরমে পানির জন্য লাইন ছেড়ে যেতেও পারছে না। আমরা চেষ্টা করেছি কিছু মানুষকে পানি হাতে পৌছে দিতে। যে সংখ্যক মানুষ এই কেন্দ্রে টীকার জন্য এসেছে, সবার জন্য করতে পারলে ভালো লাগতো। এই উদ্যোগে উপস্থিত ছিল মোঃ জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ মনসুর আলম, সালাউদ্দিন আহম্মেদ শিপলু, নেহাল আহমেদ প্রমূখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রবীণ টীকা গ্রহীতাদের সহায়তায় কয়েক উদ্যমী তরুণ

প্রকাশের সময় : ০৭:৪৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১