গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:৩০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
- / 298

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদার সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান রাজবাড়ীর রেলওয়ে ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।
সকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, সচেতন নাগরিক কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন র্যালিসহ শহীদ মিনারে গিয়ে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের শ্রদ্ধা জানায়।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন নানান কর্মসূচী গ্রহণ করেছে।
Tag :






















