Dhaka ০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
একসঙ্গে ১৫ অধিদফতর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : পরিকল্পনা প্রতিমন্ত্রী বেকারত্ব দূর করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে: শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী সাগর-রুনি হত্যার তদন্তে আরও সময় লাগার কারণ জানালেন অ্যাটর্নি জেনারেল ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ চোরাকারবারি আটক ধামইরহাটে শতবর্ষী বৃদ্ধের জমি নিয়ে প্রতারণার অভিযোগ, টাকা না দিয়ে হত্যার হুমকি ট্রাম্পের অনুষ্ঠানে গুলি: আটক যুবক সম্পর্কে যা জানা গেল সোহমকে হরলিক্স খেতে অনুরোধ নারী ভক্তের, নেপথ্যে সেই বিখ্যাত সংলাপ কালুখালী জংশন রেলওয়ে স্টেশনে কৃষ্ণচূড়ার আগুনঝরা রূপে মুগ্ধ দর্শনার্থীরা

তবুও থেমে নেই মানুষের ঢল

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০
  • / 432

জনতার আদালত অনলাইন ॥ করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারের চিন্তার শেষ নেই। কিন্তু কোনোক্রমেই দৌলতদিয়া ফেরিঘাটে ঠেকানো যাচ্ছে না মানুষের ঢল। পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাট অভিমুখে আসা ফিরিয়ে দিয়েও লাভ হয়নি। রাজধানী থেকে দলে দলে ফিরছে মানুষ।

শুক্রবার দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুট দিয়ে বাড়ি ফিরতে শুরু করেছে হাজার হাজার মানুষ। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঘরমুখো হাজারো যাত্রীর ঢল নামে। এ সময় সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি যাত্রীদের।

ফেরিঘাট পার হয়ে গণপরিবহন না থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার ঘরমুখো যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। এ সময় যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিয়ে মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যান, প্রাইভেটকার ও মাইক্রোবাসে গন্তব্যে যেতে দেখা গেছে।

ঘরমুখো যাত্রীরা বলছেন, সড়কে গণপরিবহন না থাকায় অনেক কষ্টে বাড়তি টাকা খরচ করে ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে ভেঙে ভেঙে পাটুরিয়াতে এসে গাদাগাদি করে ফেরি পার হয়ে দৌলতদিয়াতে এসেছেন। কিন্ত এখানেও যাত্রী পরিবহনের গাড়ি নেই। তাই বাড়ি যেতে বাধ্য হয়েই বেশি টাকা ভাড়া দিয়ে অটোরিকশা, মাইক্রো, প্রাইভেটকার, মোটরসাইকেলে করে যেতে হচ্ছে।  সীমিত আকারে হলেও গণপরিবহন চালুর অনুরোধ জানান তারা।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহু রনি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে বর্তমান ১৪টি ছোটবড় ফেরি চলাচল করছে। এতে পণ্যবাহী ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, অ্যাম্বুলেন্স, মোটরসাইকেলসহ হাজার হাজার যাত্রী পারাপার হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তবুও থেমে নেই মানুষের ঢল

প্রকাশের সময় : ০৭:৫৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০