Dhaka ০৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঘানাকে হারিয়ে নকআউটে মদ্রিচের ক্রোয়েশিয়া বিশ্বকাপ থেকে স্কটল্যান্ডের বিদায়, কোচের পদত্যাগ উজবেকিস্তানকে হারিয়ে নকআউটের টিকিট নিশ্চিত করল কঙ্গো বেনাপোল স্থলবন্দরে পণ্য পাচার: আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা দেশের স্বার্থে বিএনপি আপসহীন : রাশেদ খান বাধ্যতামূলক হচ্ছে ছবিসহ এনআইডি নবায়ন, ফি কত টাকা? বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ঐচ্ছিক অনুদানের তালিকায় দুই জায়গায় জামায়াত এমপির মেয়ের নাম

পাংশায় ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১০:৫৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯
  • / 619

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে একটি ডেন্টাল ক্লিনিকসহ পাঁচ প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, পাংশা রেল স্টেশন এলাকায় তনয় ডেন্টাল ক্লিনিকে ভুয়া ডাক্তার দিয়ে চিকিৎসা করানোর দায়ে প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে মোল্লা ড্রাগ হাউস এবং বিশ্বাস ক্লিনিককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া পণ্য তৈরি করে অগ্রিম তারিখ দেয়ায় আলামিন ব্রেড ফ্যাক্টরীকে ২০ হাজার টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী প্রস্তুত করায় আলী দধি ভান্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ইশরাত জাহান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম, স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ১০:৫৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯