Dhaka ০৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিয়ে-জন্মদিনে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ২৫ টাকা ফি! ১২ দেশের বিদায়ে বিশ্বকাপের নকআউটে ২৮ দল, অপেক্ষায় ৮ শ্বাসনালীতে দুধ আটকে তিন মাস বয়সি শিশুর মৃত্যু ভুয়া ভিসা ও জব অফার রুখতে চালু হলো ভিসা ভেরিফিকেশন সেন্টার জাবিতে নতুন বিভাগ চালুর আগে মাস্টারপ্ল্যানের দাবি, শিক্ষার্থীদের স্মারকলিপি মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ মালিকানা পরিবর্তন নিয়ে কঠোর নির্দেশনা বিআরটিএ’র, না মানলে আইনানুগ ব্যবস্থা কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমির ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন মধুখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের ৫ম সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর চীন সফর: নতুন অধ্যায়ের সূচনা

মোবাইল ফোনে ডেকে এনে তরুণীকে ধর্ষণের অভিযোগে কথিত প্রেমিক গ্রেফতার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৩৫:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮
  • / 600

জনতার আদালত অনলাইন ॥ মোবাইল ফোনে প্রেমের সূত্র ধরে চট্টগ্রামের এক তরুণীকে বিয়ের আশ্বাসে ডেকে এনে ধর্ষণের অভিযোগ কথিত প্রেমিক পারভেজ শেখকে রোববার ভোরে মাগুড়ার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া থেকে গ্রেফতার করেছে রাজবাড়ীর বালিয়াকান্দি থানার পুলিশ। সে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ঢুমাইন গ্রামের সোবহান শেখের ছেলে।
বালিয়াকান্দি থানা সূত্র জানায়, চট্রগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা এলাকার এক তরুণীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় পারভেজের। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৬ এপ্রিল পারভেজ ওই তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে ডেকে এনে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পাঁচপোটরা গ্রামের শ্যামল বিশ্বাসের বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে। ১৮ এপ্রিল বিকেলে স্থানীয় লোকজন টের পেয়ে তাকে ওই বাড়ি থেকে উদ্ধার করে। কিন্তু ওই সময় পারভেজ পালিয়ে যেতে সক্ষম হয়। এব্যাপারে ওই তরুণী বাদী হয়ে গত ১৯ এপ্রিল বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন।
বালিয়াকান্দি থানার এসআই জাকির হোসেন জানান, মামলা দায়েরের পরপর ধর্ষণে সহযোগিতার অভিযোগে শ্যামল বিশ্বাসের স্ত্রী গীতা বিশ্বাসকে গ্রেফতার ও তরুণীকে রাজবাড়ী সদর হাসপাতালে মেডিকেল পরীক্ষা করানো হয়। কিন্তু পলাতক থাকায় গ্রেফতার করা যায়নি মূল আসামী পারভেজকে। রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মোবাইল ফোনে ডেকে এনে তরুণীকে ধর্ষণের অভিযোগে কথিত প্রেমিক গ্রেফতার

প্রকাশের সময় : ০৯:৩৫:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮