মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশে-বিদেশে কর্মসংস্থান সম্প্রসারণে কাজ করছে সরকার: জনপ্রশাসন উপদেষ্টা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম বদলে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে সিপিবি কার্যালয়ে হামলা মানুষের কাছে ভিক্ষা করে ছেলেকে হাফেজ-মাওলানা বানিয়েছি, এখন খোঁজ নেয় না: বাবা দেশ ছাড়ার খবর দিয়ে সেই বাবা বললেন— ‘আপনারা ভালো থাকেন’ মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ কক্সবাজার রুটে বাড়ল ট্রেন, যুক্ত হলো মহানগর এক্সপ্রেস মুক্তিযোদ্ধার জানাজা-দাফনে বাধা দেওয়ায় ক্ষোভ ঝাড়লেন সোহেল রানা ‘আমি নোবেল পুরস্কার পাইনি, তাই নরওয়ের কাউকে যুক্তরাষ্ট্রে দেখতে চাই না’ ইরানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ৩ দেশ

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:২৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / 502
বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের মেছুয়াঘাট নামক স্থানে শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় বালিয়াকান্দি মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী নাসিমা আক্তার (১৮) নিহত হয়েছেন। তিনি একই ইউনিয়নের সোলাইমান হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, কলেজ থেকে ভ্যানযোগে বাড়ি ফেরার সময় একটি নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় ভ্যানচালকসহ ভ্যানে থাকা আরও দুই যাত্রী আহত হয়। তাদেরকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পরই নসিমনটি পালিয়ে গেছে। এব্যাপারে একটি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

প্রকাশের সময় : ০৮:২৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭