রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
তাবলিগের কাজে বাংলাদেশে আসার অনুমতি পেলেন ২৯৮ বিদেশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ সাত জেলায় বিজিবির ১২০ প্লাটুন মোতায়েন পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আ. লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ১ সুষ্ঠু নির্বাচন ছাড়া ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই: সিইসি ক্রাইস্টচার্চে নিয়ন্ত্রণে নিউজিল্যান্ড, ব্যাকফুটে ভারত জুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ড সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রীসহ আটক ৩ অনলাইনের সব নিরাপত্তা ভেঙে ফেলবে এআই, কেন আতঙ্কিত বিশেষজ্ঞরা? ইউনাইটেডের ভরাডুবিতে পচেত্তিনোর কঠিন উপলব্ধি ক্রিকেটার মুশফিককে তো চেনেন, মানুষ মুশফিককে চেনেন কতটা

জুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:১৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 12
জুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ড
📌 এক নজরে মূল তথ্য:

  • ধ্রুব জুরেল আবারও একা লড়ে গেলেন।
  • ধ্রুব জুরেল আবারও প্রমাণ করেন, কঠিন পরিস্থিতিতে তিনি কতটা কার্যকর।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — ধ্রুব জুরেল আবারও একা লড়ে গেলেন। ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনে তাঁর ৮৮ রানের ইনিংসে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল ভারত। শেষ তিন উইকেটে ১২৯ রান যোগ করে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের লিড ১১০ রানে নামিয়ে আনে তারা। এরপর বল হাতে যশপ্রীত বুমরারা ভালোই করেছেন। তবু ক্রাইস্টচার্চ টেস্টে চালকের আসনে নিউজিল্যান্ড। তৃতীয় দিন শেষে তাদের লিড ২৪৩ রান, হাতে রয়েছে আরও ৭ উইকেট।৬ উইকেটে ১১৬ রান নিয়ে দিন শুরু করে ভারত। ম্যাট হেনরি দিনের প্রথম ওভারেই অংশুল কম্বোজকে ফিরিয়ে দিলে বড় লিডের সম্ভাবনা তৈরি হয় নিউজিল্যান্ডের সামনে। তবে ৪৮ ওভার পুরোনো বলে আগের মতো সুইং ও সিম মুভমেন্ট ছিল না। সেই সুযোগ কাজে লাগিয়ে শেষ তিন উইকেটে প্রতিরোধ গড়ে তোলে ভারত।

খেলার মোড় ঘোরানো মুহূর্তসমূহ

ধ্রুব জুরেল আবারও প্রমাণ করেন, কঠিন পরিস্থিতিতে তিনি কতটা কার্যকর। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৯, ১০ ও ১১ নম্বরের ব্যাটসম্যানদের নিয়ে ৫০ বা তার বেশি রান যোগ করার কৃতিত্ব দেখান এই উইকেটকিপার ব্যাটসম্যান।

আকাশ দীপের সঙ্গে অষ্টম উইকেটে ৪৬ রানের জুটি গড়েন জুরেল। হেলমেটে দুটি আঘাত পাওয়ার পর আকাশ দীপের কনকাশনের উপসর্গ দেখা দেয়। তাঁর বদলি হিসেবে নামেন প্রসিধ কৃষ্ণা। এখানেও মোহাম্মদ সিরাজকে বিবেচনা করা হয়নি। এ সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা সমালোচনা।

১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খান

খেলোয়াড়দের পারফরম্যান্স ও পরিসংখ্যান

নবম উইকেটে গুরনুর ব্রারের সঙ্গে জুরেল যোগ করেন ৬৪ রান। ব্রার ৪৬ বল খেলে করেন ১০ রান। এরপর বুমরাকে নিয়ে শেষ উইকেটে আরও ১৯ রান যোগ করেন জুরেল। তাতে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৪৬ রান।জবাবে শুরুতেই টম ল্যাথামকে আউট করেন বুমরা। ল্যাথামকে আউট করে দীর্ঘ ২৯৬ বল পর উইকেটের দেখা পান বুমরা। পরে হেনরি নিকোলসকেও ফেরান এই পেসার।অন্য প্রান্তে কনওয়ে নিজের খেলাটা খেলেছেন। শরীরে একাধিকবার বল লাগা এবং হাঁটুর ব্যথা নিয়েও ৯৭ বলে ৫১ রান করেন তিনি। শেষ পর্যন্ত ওয়াশিংটন সুন্দরের বলে যশস্বী জয়সোয়ালের দুর্দান্ত ক্যাচে বিদায় নেন কনওয়ে। ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে পেছনে দৌড়ে এক হাতে অসাধারণ ক্যাচটি নেন জয়সোয়াল। এরপর আর উইকেট নিতে পারেনি ভারত। রবীন্দ্র ৪৬ ও ড্যারিল মিচেল ৫ রানে অপরাজিত।

ক্রিকেটার মুশফিককে তো চেনেন, মানুষ মুশফিককে চেনেন কতটা

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ড

প্রকাশের সময় : ০১:১৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬