বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

যুবরাজের সঙ্গে আধা ঘণ্টার ফোনালাপের পরই সূর্যবংশীর রেকর্ড-ঝড়

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:১৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 2
যুবরাজের সঙ্গে আধা ঘণ্টার ফোনালাপের পরই সূর্যবংশীর রেকর্ড-ঝড়
📌 এক নজরে মূল তথ্য:

  • কিছুটা রান খরায় ভুগছিলেন বৈভব সূর্যবংশী।
  • ভারতের সাবেক এই বিশ্বজয়ী অলরাউন্ডারের সঙ্গে আধা ঘণ্টার খোলামেলা আলাপই যেন জাদুর মতো কাজ করল।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — কিছুটা রান খরায় ভুগছিলেন বৈভব সূর্যবংশী। এমন অবস্থায় মানসিক চাপ কাটাতে শরণাপন্ন হয়েছিলেন নিজের আদর্শ যুবরাজ সিংয়ের। তার দেওয়া টোটকায় পরদিনই ৫৩ বলে ২০৪ রানের বিশ্বরেকর্ড গড়া ইনিংস খেলেন ভারতের এই কিশোর ব্যাটার।

মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত

ভারতের সাবেক এই বিশ্বজয়ী অলরাউন্ডারের সঙ্গে আধা ঘণ্টার খোলামেলা আলাপই যেন জাদুর মতো কাজ করল। পরদিনই দোহায় ৫৩ বলে ২০৪ রানের তাণ্ডব চালিয়ে গড়লেন একের পর এক বিশ্বরেকর্ড।

সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৪৫ রান করার পর আর বড় ইনিংস পাচ্ছিলেন না ১৫ বছর বয়সী এই ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ১৮ রানের পর রাইজিং স্টারস টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে করেছিলেন ২৬ ও ১১ রান। সব মিলিয়ে বেশ অস্থির সময় যাচ্ছিল তার।

সেই চাপ সামলাতে ম্যাচের আগে হাতেগোনা চারজনের সঙ্গে কথা বলেছিলেন সূর্যবংশী—বাবা, ছোটবেলার কোচ মনীশ ওঝা, অনূর্ধ্ব-১৯ দলের বন্ধু প্রথম যাচাক এবং যুবরাজ সিং।

কৌশল ও দলগত বিশ্লেষণ

যুবরাজের সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা জানিয়ে সূর্যবংশী বলেন, ‘যুবরাজ স্যারের সঙ্গে প্রায় আধা ঘণ্টা কথা বলেছি। ব্যাটিং নিয়ে তিনি আমাকে অনেক কিছু বুঝিয়েছেন। আমি খুব চাপে ছিলাম বলে তার সঙ্গে খোলামেলাই কথা বলি। বলেছিলাম, “স্যার, ব্যাটিংয়ে নামলে আমার এই সমস্যাগুলো হচ্ছে।” তিনি আধা ঘণ্টা ধরে সবকিছু বুঝিয়ে বলেন।’

কী বলেছিলেন যুবরাজ? সূর্যবংশীর ভাষায়, ‘মূলত তিনি বলেছিলেন, “তুমি যদি ২০টা বল খেলতে পারো, তাহলে দলের স্কোরটাই বদলে যাবে।” টেকনিক্যাল অনেক বিষয়ও তিনি আমাকে বলেছেন, যা খুব কাজে দিয়েছে।’

নিজের আদর্শের কথাগুলো অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করেছেন বলে জানান সূর্যবংশী, ‘তিনি আমার আদর্শ। আদর্শের সঙ্গে কথা বললে মানুষ খুব মনোযোগ দিয়ে শোনে, আমিও তাই শুনেছি। আমার ব্যাটিংয়ের নির্দিষ্ট কিছু জায়গা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। এরপর আমি নিজের ব্যাটিংয়ের ভিডিও দেখি। মনে হয়েছিল আমি একটা ভুল করছি, গতকাল সেটা শুধরানোর চেষ্টা করেছি। তিনি যা বলেছিলেন, সেটাই করার চেষ্টা করেছি এবং তা কাজে দিয়েছে।’

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যুবরাজের সঙ্গে আধা ঘণ্টার ফোনালাপের পরই সূর্যবংশীর রেকর্ড-ঝড়

প্রকাশের সময় : ০৫:১৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬