গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় ৪৮ লিটার চোলাই মদ তৈরির উপাদানসহ আটক ১

খোরশেদ আলম, নওগাঁ:
- প্রকাশের সময় : ০১:০৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 7

নওগাঁর মান্দায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪৮ লিটার চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ) উদ্ধারসহ আনিছুর রহমান (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটে উপজেলার ৮ নম্বর কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ী দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় আনিছুর রহমানের বাড়ির উত্তর পাশে গোয়ালঘরে রাখা দুটি কালো প্লাস্টিকের জারকিন থেকে ৪৮ লিটার চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ) উদ্ধার করা হয়। উদ্ধার করা উপাদানের আনুমানিক মূল্য ১৯ হাজার ২০০ টাকা।
এ ঘটনায় আটক আনিছুর রহমানের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Tag :























