বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় ৪৮ লিটার চোলাই মদ তৈরির উপাদানসহ আটক ১ কালুখালীতে অবৈধ জাল ও ক্ষতিকর পদ্ধতিতে মাছ শিকার বন্ধে সচেতনতামূলক সমাবেশ সিলেটে সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ গ্রেফতার ৪ বাংলাদেশের ওয়ানডে দলে এত বদল আরও এলোমেলো করে দেবে না তো নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী পোশাকশ্রমিক নিহতের গুজবে বিক্ষোভ, নিজের মৃত্যুর খবর শুনে থানায় হাজির নারী রমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমল আবারও সামরিক পোশাকে বিটিএসের ভি, কারণ কী? আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে : চিফ প্রসিকিউটর মজুরি বৃদ্ধির ঘোষণার পরও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

কালুখালীতে অবৈধ জাল ও ক্ষতিকর পদ্ধতিতে মাছ শিকার বন্ধে সচেতনতামূলক সমাবেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১২:৫৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 8

‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন মেনে চলি, মৎস্য সম্পদ রক্ষা করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালীতে অবৈধ জাল ও ক্ষতিকর পদ্ধতিতে মাছ আহরণ বন্ধে জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বিলশ্যাম ছন্দপুর এলাকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে স্থানীয়দের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে চায়না দুয়ারি, কারেন্ট, বেড়, ভেসাল, চাঁই, চরঘেরা, বেহুন্দি ও মশারি জালসহ ৬.৫ সেন্টিমিটারের কম ফাঁসের জাল এবং বৈদ্যুতিক শক দিয়ে মাছ আহরণের ক্ষতিকর দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, এসব অবৈধ পদ্ধতিতে মাছ শিকারের ফলে মাছের প্রজনন, পোনা ও জলজ জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে এবং মৎস্য সম্পদ হুমকির মুখে পড়ছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম পাইলটের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুর হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, কালুখালী উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তালেব, রাইপুর কে.এস.এম একাডেমির শিক্ষক কোরবান আলী, উপজেলা মৎস্য অফিসের রিপন বিশ্বাস, মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সমাবেশে বক্তারা মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাছ ও জলজ সম্পদ সংরক্ষণে অবৈধ জাল এবং ক্ষতিকর পদ্ধতিতে মাছ আহরণ থেকে বিরত থাকার পাশাপাশি সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে অবৈধ জাল ও ক্ষতিকর পদ্ধতিতে মাছ শিকার বন্ধে সচেতনতামূলক সমাবেশ

প্রকাশের সময় : ১২:৫৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬