মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়’ শেখ হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির হ্যাটট্রিকের পথে চোটের বাধা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু মানবাকৃতির রোবট সহকারী নাকি ঘরের ভেতরের চোখ আলো-ক্যামেরায় রহস্য গড়ে ৬৫ বছর আগেই আধুনিক জহির রায়হান ২৮ বলে সেঞ্চুরি সূর্যবংশীর, ৫০ ওভারের খেলায় বিশ্ব রেকর্ড নওগাঁর পাটিচরা ইউপি চেয়ারম্যান রনি ঢাকায় গ্রেফতার নওগাঁয় ১০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার আমার পা ভাঙা পর্যন্ত কি অপেক্ষা করতে হবে: ১০ বারের বেশি ফাউলের শিকার হয়ে ক্ষুব্ধ নেইমার

নওগাঁয় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৫:১৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 36

আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বেলা আড়াইটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জেল সুপার রত্না রায়, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভার্চুয়ালি সভায় যুক্ত হন।

সভায় দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে বেলা ৩টায় বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে—সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এটিএম মাঠে ২১ বার তোপধ্বনি, সব সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ। সকাল ১০টায় জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও মহড়া এবং দুপুর সাড়ে ১২টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। বিকেল সাড়ে ৩টায় স্টেডিয়ামে প্রীতি খেলাধুলার আয়োজন করা হবে।

এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে শহরের এটিএম মাঠসহ প্রতিটি উপজেলায় বিজয় মেলার আয়োজন করা হবে। ওই দিন জেলার সব হাসপাতাল, শিশু পরিবার ও কারাগারে উন্নত মানের খাবার পরিবেশন, প্রধান সড়ক ও সরকারি ভবনগুলোতে আলোকসজ্জা এবং সরকারি শিশু বিনোদন কেন্দ্রগুলো শিশুদের জন্য বিনা টিকিটে উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলনের সময় এর মর্যাদা রক্ষা এবং অবশ্যই জাতীয় সংগীত পরিবেশনের নির্দেশনা দেন। তিনি বলেন, ‘অতীতে নওগাঁয় কোনো জাতীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। আশা করি, আগামীতেও সবাই মিলে শান্তিপূর্ণভাবে দিবস দুটি উদযাপন করব, যাতে জেলার সুনাম অক্ষুণ্ণ থাকে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

প্রকাশের সময় : ০৫:১৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬