সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

৩৪৫ জয়ে লা লিগার ইতিহাসে সবার ওপরে সিমিওনে

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৩০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 6
৩৪৫ জয়ে লা লিগার ইতিহাসে সবার ওপরে সিমিওনে
📌 এক নজরে মূল তথ্য:

  • ২০১১ সালের ডিসেম্বরে অ্যাতলেতিকো মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর কেটে গেছে প্রায় ১৫ বছর।
  • রোববার গেতাফের মাঠ কলিসিয়ামে স্প্যানিশ লা লিগার ত্রয়োদশ রাউন্ডের ম্যাচে ৩-০ গোলে জিতেছে অ্যাতলেতিকো।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — ২০১১ সালের ডিসেম্বরে অ্যাতলেতিকো মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর কেটে গেছে প্রায় ১৫ বছর। এই সময়ে কত উত্থান-পতনই না দেখেছেন দিয়েগো সিমিওনে। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার আধিপত্যের মধ্যেও দুবার জিতেছেন লা লিগা, খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও। এবার আরও একটি অনন্য কীর্তি গড়লেন আর্জেন্টাইন এই কোচ। গেতাফেকে হারিয়ে স্প্যানিশ লিগের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত

রোববার গেতাফের মাঠ কলিসিয়ামে স্প্যানিশ লা লিগার ত্রয়োদশ রাউন্ডের ম্যাচে ৩-০ গোলে জিতেছে অ্যাতলেতিকো। আলেক্স বায়েনা, জনি কার্দোসো ও আলেহান্দ্রো গ্রিমালদোর গোলে পাওয়া এই জয়টি ছিল লা লিগায় সিমিওনের ৩৪৫তম। এত দিন ৩৪৪ জয় নিয়ে রেকর্ডটি এককভাবে ছিল আরাগোনেসের দখলে। এবার তাকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন ৫৬ বছর বয়সী সিমিওনে।

অথচ এই রেকর্ড গড়তে আরাগোনেসের চেয়ে অনেক কম ম্যাচ লেগেছে সিমিওনের। ২০১২ সালের জানুয়ারিতে অ্যাতলেতিকোর হয়ে লা লিগায় কোচিং শুরু করেছিলেন তিনি। এরপর ৫৬৭ ম্যাচে পেয়েছেন ৩৪৫ জয়। ড্র করেছেন ১২৩ ম্যাচে, হেরেছেন ৯৯টিতে।

অন্যদিকে আরাগোনেস ৭৫৬ ম্যাচে জিতেছিলেন ৩৪৪টি। অ্যাতলেতিকো ও বার্সেলোনাসহ আটটি ক্লাবের কোচ হিসেবে এই জয় পেয়েছিলেন স্প্যানিশ কিংবদন্তি। অর্থাৎ আরাগোনেসের চেয়ে ১৮৯ ম্যাচ কম খেলিয়েই তার জয়ের রেকর্ড ভেঙেছেন সিমিওনে।

কৌশল ও দলগত বিশ্লেষণ

তালিকায় তৃতীয় স্থানে আছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ মিগেল মুনিয়স। তার জয় ৩২৩টি। এরপর আর্নেস্তো ভালভার্দের ২৭৮ ও ম্যানুয়েল পেলেগ্রিনির ২৭২ জয়।

রেকর্ড গড়ার পর আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন সিমিওনে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই অর্জনের পেছনে নিজের পরিবার, ফুটবলার, ক্লাব ও সমর্থকদের অবদানের কথা তুলে ধরেছেন তিনি।

সিমিওনে বলেন, ‘এই ৩৪৫টি জয়ের পেছনে অনেক মানুষের অবদান আছে। আমার ক্ষেত্রে স্ত্রী কার্লা খুব গুরুত্বপূর্ণ শক্তি। আজকের এই জায়গায় পৌঁছাতে সে আমাকে অনেক সাহায্য করেছে। এরপর আছে খেলোয়াড়েরা, ক্লাব, সমর্থকেরা এবং প্রতিদিন আমার পাশে থাকা মানুষগুলো। আমার সন্তানেরাও সব সময় আমাকে সমর্থন দেয়, উৎসাহ জোগায়। এসব আমাকে আবেগাপ্লুত করে, আনন্দ দেয়।’

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৩৪৫ জয়ে লা লিগার ইতিহাসে সবার ওপরে সিমিওনে

প্রকাশের সময় : ০৯:৩০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬