রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশসহ ৪৪টি দেশে চ্যাটজিপিটির বিজ্ঞাপনসেবা সম্প্রসারণ করল ওপেনএআই পর্দায় কার সঙ্গে চুম্বনদৃশ্য বেশি উপভোগ করেছেন? জানালেন জেনিফার টেস্টে সেরা দশ ছক্কা পেটানো ব্যাটার আন্তর্জাতিক শিশু দিবসে মিরপুরে ল্যান্টার্নস স্কুলের কিডস ফেস্টিভ্যাল চাঁদের কৃত্রিম মাটিতে আলু চাষ! চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৬ বিজিবির অভিযানে ৩৩৮ বোতল ভারতীয় মাদক সিরাপ উদ্ধার ওয়েলিংটনে ভারতের দাপট, নিউজিল্যান্ড পিছিয়ে ২৩৩ রানে চালক ঘুমিয়ে পড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহত আবারও ছক্কা মেরে পন্তের সেঞ্চুরি, রেকর্ডে ছাড়িয়ে গেলেন ম্যাককালামকে

পর্দায় কার সঙ্গে চুম্বনদৃশ্য বেশি উপভোগ করেছেন? জানালেন জেনিফার

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৩০:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 4
পর্দায় কার সঙ্গে চুম্বনদৃশ্য বেশি উপভোগ করেছেন? জানালেন জেনিফার
📌 এক নজরে মূল তথ্য:

  • হলিউডে স্পষ্টভাষী অভিনেত্রী হিসেবে পরিচিত জেনিফার লরেন্স।
  • জেনিফারের তালিকায় সবার ওপরে জশ হাচারসন।

জনতার আদালত বিনোদন ডেস্ক — হলিউডে স্পষ্টভাষী অভিনেত্রী হিসেবে পরিচিত জেনিফার লরেন্স। সাক্ষাৎকারে হোক কিংবা কোনো অনুষ্ঠানে, মনের কথা বলতে খুব একটা রাখঢাক করেন না তিনি। ব্যক্তিগত জীবন, অভিনয় কিংবা সহশিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা—সবকিছু নিয়েই তাঁর কথাবার্তায় থাকে স্বতঃস্ফূর্ততা, কখনো কখনো মজার ছলে উঠে আসে বেশ চমকপ্রদ তথ্যও। সম্প্রতি অ্যান্ডি কোহেনের উপস্থাপনায় জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ’-এ অংশ নিয়ে আবারও আলোচনায় এসেছেন এই অস্কারজয়ী অভিনেত্রী। ১৯ নভেম্বর প্রচারিত অনুষ্ঠানে জেনিফারের সঙ্গে অতিথি হিসেবে ছিলেন ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ ছবির অভিনেতা জশ হাচারসন। অনুষ্ঠানে সিনেমার বাইরের নানা বিষয় নিয়ে কথা বলেন তাঁরা। বিশেষ করে জেনিফারের পর্দার চুমুর অভিজ্ঞতা, স্তন প্রতিস্থাপন এবং ‘দ্য হাঙ্গার গেমস’ ছবির শুটিংয়ের স্মারক হিসেবে নেওয়া ধনুক-তিরের বর্তমান অবস্থার কথা উঠে আসে আলোচনায়। পর্দার চুমুতে সেরা কে? হলিউডের অনেক জনপ্রিয় অভিনেতার সঙ্গে পর্দায় রোমান্টিক দৃশ্যে অভিনয় করেছেন জেনিফার লরেন্স। অ্যান্ডি কোহেনের অনুষ্ঠানে তাঁকে বলা হয়, কয়েকজন সহশিল্পীর সঙ্গে পর্দার চুমুর অভিজ্ঞতা ভালো থেকে খারাপ—এভাবে ক্রমানুসারে সাজাতে। তালিকায় ছিলেন জশ হাচারসন, লিয়াম হেমসওর্থ, ব্র্যাডলি কুপার, টিমোথি শ্যালামে ও ক্রিস প্র্যাট।

আয়োজনের পেছনের গল্প ও মূল ঘটনা

জেনিফারের তালিকায় সবার ওপরে জশ হাচারসন। পর্দায় চুমুর অভিজ্ঞতায় এই সহশিল্পীকেই সবচেয়ে এগিয়ে রেখেছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন লিয়াম হেমসওর্থ। এরপর ব্র্যাডলি কুপার ও টিমোথি শ্যালামে। তালিকার একেবারে শেষ দিকে রেখেছেন ক্রিস প্র্যাটকে।‘দ্য হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজির ‘ক্যাচিং ফায়ার’ ছবিতে জশ হাচারসনের সঙ্গে অভিনয় করেছেন জেনিফার। সিরিজের আরেক ছবি ‘মকিংজে—পার্ট ওয়ান’-এ তাঁর সহশিল্পী ছিলেন লিয়াম হেমসওর্থ। অন্যদিকে ‘সিলভার লাইনিংস প্লেবুক’ ও ‘সেরেনা’ ছবিতে ব্র্যাডলি কুপারের সঙ্গে এবং ‘ডোন্ট লুক আপ’-এ টিমোথি শ্যালামের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ‘প্যাসেঞ্জার্স’ ছবিতে তাঁর বিপরীতে ছিলেন ক্রিস প্র্যাট।জেনিফারের এই তালিকা নিয়ে দর্শকদের আগ্রহের কারণও আছে। কারণ, তাঁর অভিনীত ছবিগুলোর মধ্যে কয়েকটি ছবিতে সহশিল্পীদের সঙ্গে রোমান্টিক রসায়ন দর্শকদের কাছে বিশেষভাবে আলোচিত। বিশেষ করে ব্র্যাডলি কুপারের সঙ্গে তাঁর জুটি একসময় হলিউডে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। ‘সিলভার লাইনিংস প্লেবুক’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর অস্কারও পেয়েছিলেন জেনিফার।

নিজের স্তন প্রতিস্থাপন নিয়েও রাখঢাক নেইঅনুষ্ঠানের আরেকটি আলোচিত অংশ ছিল জেনিফারের স্তন প্রতিস্থাপন নিয়ে মন্তব্য। ব্যক্তিগত শারীরিক পরিবর্তন নিয়ে সাধারণত তারকারা প্রকাশ্যে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করেন না। তবে এ বিষয়ে সরাসরি কথা বলেছেন জেনিফার।‘রিয়েল হাউসওয়াইভস অব নিউইয়র্ক’ রিয়েলিটি শোর একটি ঘটনা নিয়ে আলোচনা হচ্ছিল অনুষ্ঠানে। সেই আলাপের প্রসঙ্গ ধরে লরেন্স জানান, তাঁর নিজের স্তনেও ইমপ্লান্ট রয়েছে। শুধু তা-ই নয়, ইমপ্লান্টগুলো নতুন বলেও উল্লেখ করেন অভিনেত্রী।শারীরিক পরিবর্তন নিয়ে এমন খোলামেলা মন্তব্যের মধ্য দিয়ে আবারও নিজের অকপট স্বভাবের পরিচয় দিয়েছেন জেনিফার। অনুষ্ঠানের এই অংশটি বিশেষভাবে আলোচনায় এসেছে, কারণ নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার ক্ষেত্রে তাঁর স্বাভাবিক ও নির্ভার ভঙ্গি দর্শকদের নজর কেড়েছে।কোথায় গেল ক্যাটনিসের ধনুক-তির?জেনিফার লরেন্সের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় চরিত্রগুলোর একটি ক্যাটনিস এভারডিন। ‘দ্য হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজির এই চরিত্রের হাতেই ছিল ধনুক-তির। অস্ত্রটি শুধু চরিত্রটির লড়াইয়ের উপকরণ ছিল না, বরং ক্যাটনিসের পরিচয়েরও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। বিশ্বজুড়ে দর্শকদের কাছে ধনুক হাতে ক্যাটনিসের ছবিই সিরিজটির অন্যতম পরিচিত দৃশ্য।

৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন

দর্শক ও ভক্তদের উন্মাদনা

অনুষ্ঠানে অ্যান্ডি কোহেন জানতে চান, শুটিং শেষে স্মারক হিসেবে ‘দ্য হাঙ্গার গেমস’ সেট থেকে ধনুক-তির নিজের কাছে রেখেছিলেন কি না। জেনিফার জানান, হ্যাঁ, তিনি সেটি নিয়েছিলেন। কিন্তু এখন আর খুঁজে পাচ্ছেন না।কোথায় হারিয়েছেন, তা-ও বুঝতে পারছেন না অভিনেত্রী। মজা করে বলেন, হয়তো ধনুকটি চুরি হয়েছে। নিজের কাছ থেকে সেটি কীভাবে হারিয়ে গেল, তা ভেবে কিছুটা বিস্ময়ও প্রকাশ করেন তিনি। তাঁর কথায়, কোথায় হারাতে পারেন, সেটি তাঁর জানা নেই। এমনকি বিষয়টি নিয়ে কথা বলতে গিয়েই যেন নতুন করে উপলব্ধি করেন, ধনুকটি আর তাঁর কাছে নেই।২০১২ সালে প্রথম ছবিটি মুক্তির পর ক্যাটনিস চরিত্র তাঁকে আন্তর্জাতিক তারকাখ্যাতি এনে দেয়। পরবর্তী ছবিগুলোও বাণিজ্যিকভাবে সফল হয়। সিরিজের জনপ্রিয়তার বড় একটি কারণ ছিল জেনিফারের অভিনয় এবং ধনুক হাতে তাঁর লড়াইয়ের দৃশ্যগুলো।আবারও আলোচনায় ‘হাঙ্গার গেমস’জেনিফার ও জশ হাচারসন সম্প্রতি ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ ছবির প্রচারণার অংশ হিসেবেই একসঙ্গে বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছেন। নতুন ছবিটি মূল সিরিজের আগের সময়ের গল্প নিয়ে নির্মিত। এতে হেইমিচ অ্যাবারনাথির শুরুর জীবনের কাহিনি তুলে ধরা হয়েছে। নতুন ছবিতে জেনিফার ও জশের উপস্থিতি নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে।ভ্যারাইটি অবলম্বনে

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পর্দায় কার সঙ্গে চুম্বনদৃশ্য বেশি উপভোগ করেছেন? জানালেন জেনিফার

প্রকাশের সময় : ০২:৩০:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬