কাজ হারানোর ভয়ে বিনা পারিশ্রমিকেও অভিনয়

- প্রকাশের সময় : ১০:১৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 10

- ‘বদলাপুর’, ‘মাঝি: দ্য মাউন্টেন ম্যান’, ‘অন্ধা ধুন’, ‘স্যাক্রেড গেমস’ কিংবা ‘লাস্ট স্টোরিজ’—সিনেমা ও সিরিজে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নিজের আলাদা পরিচিতি গড়েছেন রাধিকা আপ্তে।
- অভিনয়ের প্রতি ভালোবাসা অবশ্য কমেনি।
জনতার আদালত বিনোদন ডেস্ক — ‘বদলাপুর’, ‘মাঝি: দ্য মাউন্টেন ম্যান’, ‘অন্ধা ধুন’, ‘স্যাক্রেড গেমস’ কিংবা ‘লাস্ট স্টোরিজ’—সিনেমা ও সিরিজে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নিজের আলাদা পরিচিতি গড়েছেন রাধিকা আপ্তে। প্রায় দুই দশকের অভিনয়জীবনে স্বতঃস্ফূর্ত ও সাবলীল অভিনয় করে হয়েছেন প্রশংসিত। এবার নেটফ্লিক্সের নারীপ্রধান গ্যাংস্টার সিরিজ আক্কায় তাঁকে দেখা গেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয়জীবনের অনিশ্চয়তা, কাজ হারানোর ভয়, মাতৃত্ব ও নতুন সিরিজ নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রীকাজ হারানোর ভয় থেকে মুক্তি একসময় যেকোনো মূল্যে কাজ করতে চাইতেন রাধিকা। সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কায় অনেক প্রস্তাব ফিরিয়ে দিতে পারতেন না। কখনো বিনা পারিশ্রমিকেও অভিনয় করেছেন। তবে এখন সেই মানসিকতা বদলেছে। রাধিকা বলেন, ‘আমার সেই ক্ষুধা এখন আর নেই। তবে এটা ভালোই হয়েছে। কারণ, এই তাড়নায় এমন অনেক কাজ করেছি, যা এখন আর করতে চাই না। এখন কোনো কাজকে সহজেই না বলতে পারি।’
কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট তথ্য
অভিনয়ের প্রতি ভালোবাসা অবশ্য কমেনি। এখনো কাজ করে আনন্দ পান। তবে অতীতের সেই অস্থিরতা আর নেই। রাধিকার মতে, অভিনয়জগতে কাজের নিশ্চয়তা নেই। আজ সুযোগ থাকলেও কাল থাকবে কি না, কেউ জানে না। সঙ্গে রয়েছে নিজেকে প্রাসঙ্গিক রাখার চাপ। কোনো প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর সেই কাজ সফল হলে নিজের ক্ষতি হবে কি না, এমন আশঙ্কাও তাঁকে তাড়া করত।
মাতৃত্ব বদলে দিয়েছে ভাবনামা হওয়ার পরও জীবন ও কাজের প্রতি দৃষ্টিভঙ্গি বদলেছে। একসময় ভেবেছিলেন, সন্তান জন্মের পরও আগের মতোই কাজ চালিয়ে যাবেন। এমনকি মা হওয়ার এক সপ্তাহের মধ্যেই কাজে ফেরার পরিকল্পনা ছিল। কিন্তু বাস্তব অভিজ্ঞতা তাঁকে নতুন করে ভাবতে শিখিয়েছে। রাধিকা জানান, আবার সেই সময়ে ফিরে যাওয়ার সুযোগ পেলে কিংবা দ্বিতীয়বার মা হলে কাজ থেকে কিছুদিন বিরতি নিতেন। কারণ, সন্তানের বেড়ে ওঠার সময় দ্রুত পেরিয়ে যায়। একই সঙ্গে সন্তান ও পেশাগত দায়িত্ব সামলাতে গিয়ে শরীর ও মনের ওপর প্রচণ্ড চাপ পড়ে।মাতৃত্বের পর নিজের ওপর কতটা বাড়তি চাপ দিয়েছিলেন, তা পরে বুঝতে পেরেছেন অভিনেত্রী। তাঁর শরীর আগের অবস্থায় ফিরতে প্রায় দুই বছর সময় লেগেছে। এই অভিজ্ঞতা তাঁকে নতুন করে বুঝিয়েছে, মাতৃত্বের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ কতটা গভীর। রাধিকার প্রশ্ন, ‘সবকিছু একসঙ্গে করার চেষ্টা করে এত ক্লান্ত হয়ে পড়ার মানে কী? এত কিছু করে কাকে কী প্রমাণ করতে চাইছি?’
অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়া নিয়ে কী বললেন রাধিকা–বিজয়
ইন্ডাস্ট্রিতে প্রভাব ও দর্শকের প্রত্যাশা
‘না’ বলতে পারাই শক্তিনতুন সিরিজ আক্কায় দুই শক্তিশালী নারীর ক্ষমতার দ্বন্দ্ব উঠে এসেছে। বাস্তব জীবনে কখন নিজেকে সবচেয়ে শক্তিশালী মনে হয়? এমন প্রশ্নে রাধিকার উত্তর, নিজের হয়ে কথা বলতে পারলে এবং প্রয়োজনের সময় ‘না’ বলতে পারলেই সবচেয়ে বেশি শক্তি অনুভব করেন তিনি। তবে সব সময় তা পারেননি। অনেক ক্ষেত্রে অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়েছেন। পরে বাড়ি ফিরে অস্বস্তিতে ভুগেছেন, এমনকি রাতে ঘুমাতেও পারেননি। তখন নিজেকে দুর্বল মনে হয়েছে। রাধিকার মতে, নিজের পক্ষে দাঁড়ানো সহজ নয়। কিন্তু একবার সেই সাহস অর্জন করতে পারলে ভেতরে অন্য রকম আত্মবিশ্বাস তৈরি হয়।
পর্দার হিংসা, বাস্তবের প্রতিবাদসাক্ষাৎকারে অভিনেতা টাইগার শ্রফের ওপর হামলার প্রসঙ্গও আসে। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রাধিকা বলেন, ‘কেউ এভাবে বন্দুক তুলে অন্য কাউকে গুলি করতে পারে না। আমি এর সম্পূর্ণ বিরোধী। সব ধরনের হিংসার বিপক্ষে আমি।’তাঁর নতুন সিরিজ আক্কার গল্পে অবশ্য রয়েছে গ্যাংস্টারদের ক্ষমতার লড়াই, সংঘাত ও সহিংসতা। বাস্তব জীবনে হিংসা অপছন্দ করেন রাধিকা। এমনকি পর্দায় সহিংস দৃশ্য দেখতেও স্বচ্ছন্দ নন। তবে তাঁর মতে, এই সিরিজে হিংসা কেবল দর্শককে চমকে দেওয়ার উপকরণ নয়, গল্পের প্রয়োজনেই এসেছে। রাধিকা বলেন, ‘এটি উত্তরাধিকার ও ক্ষমতার লড়াইয়ের গল্প। সেই ক্ষমতা ও উত্তরাধিকার রক্ষা করতেই সংঘাতের জন্ম।’সিরিজে নিজের চরিত্রটি নিয়েও উচ্ছ্বসিত অভিনেত্রী। রাধিকার ভাষায়, চরিত্রটি আকর্ষণীয় ও স্টাইলিশ। এমন চরিত্রে আগে কখনো অভিনয় করেননি তিনি।

























