রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বক্স অফিসে ঝড় তোলা রজনীকান্তের ‘জেলার ২’ কতটা জমল বাবু, বাড়ি গিয়ে দুধ খেয়ে আসো: পাকিস্তানে টেন্ডুলকারের সেই ভয়ংকর শুরু আজকের ইপেপার (১৫ নভেম্বর) জুম সফটওয়্যারের নিরাপত্তা নিয়ে শঙ্কা, দূর থেকেই নেওয়া যায় কম্পিউটারের নিয়ন্ত্রণ আ.লীগের সঙ্গে যোগাযোগ-তথ্য পাচার : এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার চোটে ইমার্জিং নেশন্স ট্রফি শেষ নাহিদার, জিম্বাবুয়েকে উড়িয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ ‘মনে মনে তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, অপু–বুবলী নন, কাকে বলেছিলেন শাকিব রোনালদোবিহীন পর্তুগাল দেখল ইতিহাসের সবচেয়ে বড় হার কখনোই সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাইনি: জোভান জাতীয় মঞ্চে দুর্বাচারা’র অদম্য মেয়েদের জয়জয়কার

জুম সফটওয়্যারের নিরাপত্তা নিয়ে শঙ্কা, দূর থেকেই নেওয়া যায় কম্পিউটারের নিয়ন্ত্রণ

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ১১:০০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 3
জুম সফটওয়্যারের নিরাপত্তা নিয়ে শঙ্কা, দূর থেকেই নেওয়া যায় কম্পিউটারের নিয়ন্ত্রণ

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা জুম ওয়ার্কপ্লেস সফটওয়্যারে দুটি নিরাপত্তাত্রুটি শনাক্ত হয়েছে। এর মধ্যে একটির ঝুঁকি অত্যন্ত বেশি। ত্রুটি দুটি কাজে লাগিয়ে কোনো ধরনের অনুমতি ছাড়াই দূর থেকে আক্রান্ত কম্পিউটারে নিজের নিয়ন্ত্রণ বাড়াতে পারেন সাইবার হামলাকারীরা। নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ত্রুটি দুটি সমাধান করে সফটওয়্যারের নতুন সংস্করণ প্রকাশ করেছে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম।নিরাপত্তাত্রুটি দুটির মধ্যে প্রথমটি হচ্ছে ‘সিভিই-২০২৬-১০৮১৮৬’। সিভিএসএসের হিসাবে এ ত্রুটির ঝুঁকির মাত্রা ৯ দশমিক ৬। সফটওয়্যারে ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া তথ্য যথাযথভাবে যাচাই না করার কারণে এ ত্রুটি তৈরি হয়েছে। ক্রটিটি কাজে লাগিয়ে নেটওয়ার্কের মাধ্যমে দূর থেকে আক্রান্ত কম্পিউটারে প্রবেশ করে নিজের নিয়ন্ত্রণের মাত্রা বাড়াতে পারে সাইবার হামলাকারীরা। এ জন্য তাদের কোনো ধরনের অনুমোদন বা বিশেষ প্রবেশাধিকার প্রয়োজন হয় না।

প্রযুক্তিগত উদ্ভাবন ও মূল বৈশিষ্ট্য

‘সিভিই-২০২৬-১০৮১৮৭’ নামের দ্বিতীয় ত্রুটিটির ঝুঁকির মাত্রা ৮ দশমিক ১। সফটওয়্যারে তথ্যের উৎসের বৈধতা যাচাইয়ের দুর্বলতার কারণে এ ত্রুটি তৈরি হয়েছে। এটিও কাজে লাগানো সম্ভব নেটওয়ার্কের মাধ্যমে। ফলে কোনো ধরনের অনুমোদন ছাড়াই দূর থেকে আক্রান্ত কম্পিউটারে প্রবেশ করে নিয়ন্ত্রণের মাত্রা বাড়ানোর সুযোগ পায় হামলাকারীরা।জুমের তথ্যমতে, জুম ওয়ার্কপ্লেসের ৭.১.৫ সংস্করণের আগের সংস্করণগুলোতে দ্বিতীয় ত্রুটিটি রয়েছে। অন্যদিকে প্রথম ত্রুটিটি রয়েছে ৭.১.০ থেকে ৭.১.৮ সংস্করণের আগের সংস্করণগুলোতে। অর্থাৎ সফটওয়্যারের পুরোনো সংস্করণ ব্যবহারকারীরা এসব নিরাপত্তাঝুঁকিতে রয়েছেন।

এর আগে গত জুলাই মাসেও উইন্ডোজের জুম ওয়ার্কপ্লেসে গুরুতর একটি নিরাপত্তাত্রুটি সমাধানে হালনাগাদ সংস্করণ প্রকাশ করেছিল জুম। ‘সিভিই-২০২৬-৫৩৪১২’ নামের ওই ত্রুটির ঝুঁকির মাত্রা ছিল ৯ দশমিক ৮। ত্রুটিটি কাজে লাগিয়ে কোনো ধরনের অনুমোদন ছাড়াই ব্যবহারকারীর অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব ছিল।নতুন নিরাপত্তাত্রুটি দুটি কাজে লাগিয়ে বাস্তবে কোনো সাইবার হামলার ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে জুম কিছু জানায়নি। তবে সম্ভাব্য সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে উইন্ডোজ ব্যবহারকারীদের দ্রুত জুম ওয়ার্কপ্লেসের সর্বশেষ সংস্করণ ইনস্টল করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।সূত্র: দ্য হ্যাকার নিউজ

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুম সফটওয়্যারের নিরাপত্তা নিয়ে শঙ্কা, দূর থেকেই নেওয়া যায় কম্পিউটারের নিয়ন্ত্রণ

প্রকাশের সময় : ১১:০০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬