রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ব্রেন টিউমার ও ক্যানসারে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ অবস্থা জানালেন রোজিনা ঢাকার বাইরে বিনা খরচে ক্রিকেট শেখাবে বিসিবি! মুক্তির দিনেই ঢাকায় ‘জিটিএ ৬’ খেলার সুযোগ দিল গিগাবাইট ২৬/১১ স্মরণে মুম্বাইয়ে শাহরুখের আবেগঘন বক্তব্য নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ‘দার-ই-নিজাত’-এর জারিয়াব এবার বরফনীল শাড়িতে, দেখুন ১০ ছবি ‘সাফে সবকিছু সাজানো হয়েছিল ভারতের কথা ভেবে’ ক্যামেরায় মুখ মিললেই কি আপনি সন্দেহভাজন অন্তরঙ্গ দৃশ্য বিতর্ক থেকে সুযোগ না পাওয়া বাঙালি কন্যার মুম্বাই–যাত্রা

‘কী গোলটাই না করল ফারহান!’

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৩০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 43
‘কী গোলটাই না করল ফারহান!’

‘কী গোলটাই না করল ফারহান!’—শ্রীলঙ্কার বিপক্ষে ফারহান আলীর দুর্দান্ত গোল দেখে এভাবেই মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশের কোচ টমাস ডুলি। প্রতিপক্ষের পাঁচ-ছয়জনকে কাটিয়ে ফারহানের করা গোলটি আলাদা করে মনে ধরেছে তাঁর। শুধু ফারহান নন, রাকিব হোসেনের গোল, হামজা চৌধুরীর পারফরম্যান্স এবং দলের সামগ্রিক খেলাতেও সন্তুষ্ট বাংলাদেশের এই কোচ।আজ জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডুলি বলেছেন, ‘ফল এবং দলের পারফরম্যান্স—দুটিতেই আমি খুশি। আমরা বলের দখল রাখতে চেয়েছি, দ্রুত পাস খেলতে চেয়েছি। আক্রমণে গিয়ে প্রতিপক্ষের জন্য বিপদ তৈরি করতে চেয়েছি।’

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

বাংলাদেশের চার গোলের জয়ে ফারহানের গোলটি ছিল দেখার মতো। বিরতির সময় এই ফরোয়ার্ডকে যে পরামর্শ দিয়েছিলেন, সেটি তিনি করেছেন জানিয়ে উচ্ছ্বসিত ডুলি বলেন, ‘বিরতিতে আমি তাকে বলেছিলাম, নিজের গোলপোস্টের কাছে ড্রিবল না করে প্রতিপক্ষের বক্সের দিকে যেতে। সে সেটাই করেছে। কয়েকজনকে কাটিয়ে গোল করা সহজ নয়। ফারহান অসাধারণ করেছে।’

রাকিব হোসেনের গোলেও খুশি ডুলি। আক্রমণভাগের খেলোয়াড়দের একের পর এক আক্রমণে ওঠার সুযোগ দিতে চেয়েছিলেন তিনি। মাঠে সেই পরিকল্পনার প্রতিফলন দেখেছেন কোচ। দলের রক্ষণভাগের খেলাতেও সন্তুষ্ট তিনি, ‘আমাদের রক্ষণ ছিল নিখুঁত। সবাই অনেক পরিশ্রম করেছে। বদলি হিসেবে নেমে হৃদয়ও ভালো খেলেছে।’

হামজা-ফারহানে মুগ্ধ করা এক রাত

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

এই ম্যাচে হামজা চৌধুরীকে ১০ নম্বর পজিশনে খেলিয়েছেন কোচ। প্রতিপক্ষের খেলোয়াড়দের বাড়তি নজর ছিল তাঁর ওপর। তাতে অন্য সতীর্থরা পেয়েছেন খেলার জায়গা। হামজার গতি, শক্তি, আক্রমণাত্মক মানসিকতা ও পাস দেওয়ার দক্ষতা বাংলাদেশের আক্রমণকে করেছে আরও ধারালো বলে মন্তব্য ডুলির, ‘হামজা ১০ নম্বরে খেলায় প্রতিপক্ষের খেলোয়াড়েরা ওর দিকে বেশি মনোযোগ দিয়েছে। এতে অন্যরা জায়গা পেয়েছে। সে পাস দিতে পারে, শট নিতে পারে, বক্সে ঢুকতে পারে, হেডও করতে পারে। আমাদের পরিকল্পনা কাজে লেগেছে।’হামজাকে অধিনায়ক হিসেবেও পছন্দ ডুলির। তাঁকে ১০-এ ১০ দেবেন কি না, এমন প্রশ্নে কোচের উত্তর ছিল ইতিবাচক, ‘হামজার চেয়ে ভালো অধিনায়ক নেই। আশা করি, সে যখনই খেলবে, অধিনায়ক থাকবে।’

চার গোলের বড় জয় পেলেও দলের একটি সীমাবদ্ধতার কথা মনে করিয়ে দিয়েছেন ডুলি। অন্য দলগুলোর মতো লম্বা গড়নের একজন ভালো স্ট্রাইকার থাকলে বাংলাদেশের আক্রমণ আরও কার্যকর হতো বলে মনে করেন তিনি। ডুলির কথায়, ‘আমাদের যদি অন্য দলগুলোর মতো একজন লম্বা, ভালো ৯ নম্বরের স্ট্রাইকার থাকত, তাহলে অনেক কিছু সহজ হতো। তবে হামজাকে ১০ নম্বরে খেলিয়ে আমরা বক্সে আরও বিপজ্জনক হয়ে উঠতে পেরেছি।’শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে, তবে এখানেই থেমে থাকতে চান না ডুলি। দলের খেলোয়াড়দের নিজেদের দায়িত্ব ও খেলার ধরন আরও ভালোভাবে বুঝতে হবে বলে মনে করেন তিনি। তাঁর বিশ্বাস, রাতারাতি কোনো দলের সবকিছু বদলে দেওয়া সম্ভব নয়। উন্নতির জন্য প্রয়োজন সময়, অনুশীলন ও ধারাবাহিকতা।

অবিশ্বাস্য ফারহান, দুর্দান্ত হামজা–শমিত–রাকিব, শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘কী গোলটাই না করল ফারহান!’

প্রকাশের সময় : ১২:৩০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬