নওগাঁ সদর মডেল থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

- প্রকাশের সময় : ০৮:৫৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / 14

নওগাঁ সদর মডেল থানার চারতলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তিনি এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান।
নওগাঁ সদর মডেল থানার নতুন ভবন নির্মাণকাজের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। ভবনটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে গণপূর্ত বিভাগ, নওগাঁ।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ডিআইজি মো. আশিক সাঈদ ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম থানা প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।
এ সময় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, অতিরিক্ত পুলিশ সুপার, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।























